সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুড়িগ্রামে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

কুড়িগ্রামে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ মে) দুপুর ১টার দিকে উপজেলার সিএনজিস্ট্যান্ড থেকে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
 

গ্রেফতারকৃতরা হলেন নাগেশ্বরী উপজেলার নীলুর খামার কাশিরভিটা এলাকার বাসিন্দা রবিউল ইসলাম রবিন (২৭) ও একই এলাকার বাসিন্দা আনিসুর রহমান (৩৫)।

 
মাদকসহ ২ ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান।

 

তিনি জানান, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিএনজি স্ট্যান্ডে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশের একটি বিশেষ টিম। এ সময় ১৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।