শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৪:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কক্সবাজারে ভারী বর্ষণ: মৌসুমের সর্বোচ্চ রেকর্ড ও দুর্ঘটনা

কক্সবাজারে ভারী বর্ষণ: মৌসুমের সর্বোচ্চ রেকর্ড ও দুর্ঘটনা

ঢাকা প্রেস
কক্সবাজার প্রতিনিধি:-


মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের একদিনের সর্বোচ্চ রেকর্ড। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত এই অতিবৃষ্টির ফলে স্বাভাবিক জীবন বিঘ্নিত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে।

 

ভারী বৃষ্টিপাতের ফলে কক্সবাজারের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনা ঘটে, যাতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এছাড়াও, বহু ঘরবাড়ি ও সড়কপথ ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান জানিয়েছেন, এই বৃষ্টিপাত আগামী দুইদিন আরও অব্যাহত থাকতে পারে। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
 

কক্সবাজারে অতিবৃষ্টির এই ঘটনা স্থানীয় জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।