বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:১৮:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

পলাশবাড়ী পৌরশহরের কালীবাড়ি হাটের ক্যাশিয়ার আহম্মদ আলী আর নেই :: শোক ও সমবেদনা জ্ঞাপন

পলাশবাড়ী পৌরশহরের কালীবাড়ি হাটের ক্যাশিয়ার আহম্মদ আলী আর নেই :: শোক ও সমবেদনা জ্ঞাপন

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা প্রতিনিধিঃ-



হৃদযন্ত্র স্ট্রোকজনিত আকস্মিক অসুস্থতায় পলাশবাড়ী পৌরশহরের আমবাড়ী গ্রামের মৃত হেকমত আলীর ছেলে আহম্মদ আলী (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২০ ডিসেম্বর  পবিত্র শুক্রবার ভোর ৬ টায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ সময় ধরে পলাশবাড়ী পৌর শহরের ঐতিহাসিক কালীবাড়ি হাট/বাজার ইজারাদারগং এর সাথে ব্যবসায়িকভাবে সম্পৃক্ত ছিলেন। সেইসাথে একজন নির্ভরযোগ্য এবং বিশ্বস্ততায় হিসাব রক্ষকের দায়ীত্ব পালন করে আসছিলেন। মরহুম আহম্মদ আলী পলাশবাড়ী প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম সরকারের মামা ও পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি শহিদুল ইসলামের চাচা শশুর।
 

আজ ২০ ডিসেম্বর শুক্রবার বাদ মাগরিব নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারি সুত্র জানিয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ পরজীবনের জন্য আপনারা দো'আ করছেন।
 

পারিবারিক সূত্র জানায় ; অন্যান্যদিনের ন্যায় বৃহস্পতিবার হাট/বাজার ইজারা আদায় শেষে রাতে বাড়িতে ফিরেন।যথারীতি রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন।ভোরে ফযর এর আযান শেষে স্থানীয় মসজিদে তিনি নামায আদায় করে বাড়িতে আসেন।তাৎক্ষণিক তাঁর বুকে ব্যথা অনুভব হয় ।  এসময় চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ায় পরিচিত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
 

মরহুমের মৃতুতে শোকাহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন রাজনৈতিক, সামাজিক ,পেশাজীবী,ব্যবসায়িসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ,তারা পৃথক পৃথক ভাবে শোকাহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।