সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সোনামসজিদ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)–এর সফল অভিযান

সোনামসজিদ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)–এর সফল অভিযান

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিলের চালান আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
 

বিজিবির তথ্য অনুযায়ী, সোনামসজিদ বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮৫/১৫-এস থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে—শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মোগড়পাড়া কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকায় মাদক চোরাকারবারীরা বড় আকারের ফেন্সিডিলের মজুদ তৈরি করে রেখেছিল। সুযোগ পেলে এসব মাদক দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের পরিকল্পনা ছিল তাদের।
 

গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল গতকাল ১৬ নভেম্বর রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে এলাকায় অভিযান চালায়। তল্লাশির সময় তিনটি প্লাস্টিকের ক্যারেটের ভেতর বস্তাবন্দি অবস্থায় মোট ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরীর মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
 

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।