বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪২:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন: জোনায়েদ সাকি

বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন: জোনায়েদ সাকি

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (রাজশাহী):-
 

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। বর্তমান সংবিধান এবং রাষ্ট্রীয় কাঠামো ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী ব্যবস্থার উপযোগী করে তৈরি। এটি জনগণের সেবার বদলে শাসকশ্রেণির স্বার্থ রক্ষা করে। তাই রাষ্ট্রের প্রতিষ্ঠান, আইন-কানুন এবং সংবিধান—সবকিছুর গণতান্ত্রিক রূপান্তর জরুরি।
 

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে গণসংহতি আন্দোলনের আয়োজনে "রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত" শীর্ষক গণসংলাপে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।
 

জোনায়েদ সাকি বলেন, ১৯৭২ সালের সংবিধান জনমানুষের আকাঙ্ক্ষা উপেক্ষা করে ক্ষমতাসীনদের শক্তিশালী করার লক্ষ্যে তৈরি হয়েছিল। সেই সংবিধানের মাধ্যমেই বাকশাল প্রতিষ্ঠিত হয়। তাই সংবিধানের পরিবর্তন অপরিহার্য।
 

তিনি আরও বলেন, সমাজে বৈষম্য দূর করতে এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে ফ্যাসিবাদী সংবিধান বদলে গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে। এ লক্ষ্যে অভ্যুত্থানের চেতনায় নতুন রাজনৈতিক শক্তি ও জনগণের নিজস্ব রাজনৈতিক দল গড়ে তুলতে হবে।
 

গণসংলাপে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু।
 

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।