বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩১:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহত: ৩ আসামির ৫ দিনের রিমান্ড আবেদন

পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহত: ৩ আসামির ৫ দিনের রিমান্ড আবেদন

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-

 

রাজধানীর পূর্বাচলে বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মুবিন আল মামুন, মো. মিরাজুল করিম ও আসিফ চৌধুরী। পুলিশ তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে।
 

শুক্রবার (২০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী। তবে আজ ছুটির দিন হওয়ায় রিমান্ড শুনানি আগামী রোববার অনুষ্ঠিত হবে। এর মধ্যে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
 

নিহত মুহতাসিম মাসুদ বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাতে মাসুদ তার দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে পূর্বাচলে ঘুরতে বের হন। বাসায় ফেরার সময় নীলা মার্কেট সংলগ্ন পুলিশ চেকপোস্টে তাদের মোটরসাইকেল থামানো হয়। রাত ৩টার দিকে চেকপোস্টের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি দ্রুতগামী প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাসুদ মারা যান। তার দুই বন্ধু অমিত সাহা ও মেহেদী হাসান আহত হন। পুলিশ ওই গাড়িতে থাকা মুবিন, মিরাজুল ও আসিফকে গ্রেপ্তার করে।
 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মুবিন আল মামুন সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের ছেলে এবং প্রাইভেটকারটি তার বাবার নামে নিবন্ধিত।
 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু রায়হান দাবি করেন, সেদিন ঘন কুয়াশা ছিল এবং সড়কে সংকেতবিহীন চেকপোস্ট থাকায় দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, গাড়িটি হঠাৎ ব্যারিকেডে ধাক্কা দিলে সেটি মোটরসাইকেলের ওপর পড়ে যায়।
 

তবে রূপগঞ্জ থানার ওসি জানান, পূর্বাচলে ক্রমবর্ধমান অপরাধ ঠেকাতে গত দুই সপ্তাহ ধরে ৩০০ ফুট সড়কের ওই অংশে চেকপোস্ট বসানো হয় এবং চেকপোস্টের আগে সঠিক সংকেত ছিল। ঘটনার পর মুবিন ড্রাইভিং লাইসেন্স দেখাতে ব্যর্থ হন।