শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১১:০৯:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সিরাত মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত 

পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সিরাত মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-


গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা ২নং হোসেনপুর  ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সিরাত মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

২১ সেপ্টেম্বর শনিবার বিকেলে হাসবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সিরাত মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সাখাওয়াত হোসেন। 

 

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কাওসার মো নজরুল ইসলাম লেবু মাওলানা। 

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক। 

 

এসময় উপজেলা, ইউনিয়ন, পৌর, ওয়ার্ড জামায়াত ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।