বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:৩১:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

পরকীয়ার প্রস্তাব প্রত্যাখ্যাত হয়ে ভাবিকে হত্যা

পরকীয়ার প্রস্তাব প্রত্যাখ্যাত হয়ে ভাবিকে হত্যা

ঢাকা প্রেস,নোয়াখালী প্রতিনিধি:-

 

নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছে তার দূর সম্পর্কের দেবর। একই ঘটনায় গৃহবধূর শ্বশুরও গুরুতর আহত হয়েছেন।
 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত শাহনাজ আক্তার পিংকি (৩৫) চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী। তার দুই সন্তান রয়েছে।
 

অভিযুক্ত দেবর সাইফুল ইসলাম খালেদ (৩০) একই পরিবারের সদস্য এবং মো. লিটনের ছেলে।
 

নিহতের বড় বোন ফারজানা আক্তার সুমির ভাষ্যমতে, ১৬ বছর আগে পিংকির বিয়ে হয়। খালেদ, যিনি পিংকির দূর সম্পর্কের চাচাতো দেবর, কিছুদিন আগে পিংকির মোবাইল ফোন মেরামতের সময় তা থেকে ব্যক্তিগত ছবি ও ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল শুরু করে। প্রথমে সাত লাখ টাকা আদায় করে খালেদ, এরপর শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালায়। পিংকি তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে খালেদ আরও টাকা দাবি করে এবং পরবর্তীতে ব্যর্থ হয়ে পিংকিকে ছুরিকাঘাত করে হত্যা করে।
 

এদিকে, কিছুদিন আগে পিংকি এ বিষয়ে আদালতে মামলা করেছিলেন। পিংকির স্বামী দেশে ফেরার পর খালেদ তাকে হামলারও শিকার করে।
 

নিহতের দুলাভাই বাবর হোসেন জানান, পিংকি তার শ্বশুর রেজাউল হকের সঙ্গে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলে খালেদ তাদের পথ আটকে দাঁড়ায়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে খালেদ পিংকিকে ছুরিকাঘাত করে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শ্বশুর রেজাউল হক তাকে বাঁচাতে গেলে তাকেও আঘাত করা হয়। স্থানীয়রা পিংকি ও তার শ্বশুরকে হাসপাতালে নিয়ে গেলে পিংকিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, নিহতের পরিবারের সঙ্গে খালেদের পরিবারের পূর্ববিরোধ ছিল। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।