মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৪:০৯:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু আগস্টের শেষে

জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু আগস্টের শেষে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগস্টের শেষ সপ্তাহে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। 

আজ রবিবার (২০ আগস্ট) বিকালে মুঠোফোনে এসব কথা বলেন তিনি। উপাচার্য বলেন, আমরা খুব শিগগিরই ক্লাস শুরু করব। সামান্য কিছু কাজ প্রক্রিয়াধীন রয়েছে এজন্য একটু বিলম্ব হচ্ছে। তবে আগস্টের শেষের দিকে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, আমরা ডিন কমিটির মিটিংয়ের পরে চূড়ান্ত তারিখ ঘোষণা করতে পারব। কিন্তু সেপ্টেম্বরে নয় আগস্টের শেষের দিকেই নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে বলে নিশ্চিত করেছেন ভিসি।