শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০১:২৭:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুড়িগ্রামে ২০৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

কুড়িগ্রামে ২০৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০৩ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি আটক করেছে স্থানীয় ছাত্র-জনতা। রোববার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার সদর ইউনিয়নের মানিককাজি গ্রাম থেকে আশরাফুল আলম ওরফে আঙ্গুর (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করে বিজিবির হাতে তুলে দেয়া হয়। আটক ওই যুবক জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী (বাউসামারী) গ্রামের মৃত মজিবুর রহমান এর ছেলে।
 

কুড়িগ্রামে ২০৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

 

এলাকাবাসী সূত্রে জানাযায়, স্থানীয় ছাত্র-জনতা গোপন সূত্রে জানতে পারে ভারত থেকে মাদক নিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে একদল মাদক চোরাকারবারি সীমান্তের কাছে অবস্থান করছে। পরে তারা মানিককাজি-বাউসারি সড়কে অবস্থান টের পেয়ে রোববার  রাত সাড়ে বারোটার দিকে  আন্তর্জাতিক মেইন সীমানা পিলার নং ৯৫৪ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদক চোরাকারবারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আশরাফুল আলম ওরফে আঙ্গুরকে আটক করে তার স্বীকারোক্তি মোতাবেক বস্তা থেকে ২০৩ বোতল ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা ফেনসিডিলসহ আটক ওই যুবকে শিংঝাড় ক‍্যাম্পের বিজিব টহল দলের সদস‍্যদের কাছে হস্তান্তর করে।

 

সোমবার (১৬ সেপ্টেম্বর )  বিজিবি বাদি হয়ে আটক ওই যুবকসহ ৩ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১৪(গ)/৪১ ধারায় ভূরুঙ্গামারী থানায়  একটি মামলা দায়ের করেন। মামলার অন‍্যান‍্য আসামিরা হলো ২। মোঃ সাজু (৩২), পিতা-মৃত আকবর আলী, সাং-বড় খাটামারী, ৩। মো. শহিদুল ইসলাম (৪০), পিতা-মোঃ মফিজ উদ্দিন, সাং-বাগভান্ডার (সোনাতলী), উভয় থানা-ভূরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম।

 

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটক ব‍্যক্তিকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।