মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৪:০৯:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

ঢাকা-ময়মনসিংহ রেল পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে ১০ ঘণ্টা পর

ঢাকা-ময়মনসিংহ রেল পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে ১০ ঘণ্টা পর

লাইনচ্যুতির প্রায় দশ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। জানা যায়, গতকাল রবিবার রাত পৌনে ৯টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন ফাতেমা নগর স্টেশন অতিক্রম করার পর তিনটি বগি লাইনচ্যুত হয়। 

এতে ঢাকা-ময়মনসিংহ রেল পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে আসে।

আজ (সোমবার) ভোর ৫টার দিকে লাইনচ্যুত বগি তিনটি উদ্ধার করার পর ঢাকা-ময়মনসিংহ রেল পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গফরগাঁও স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন বলেন, ভোর পাঁচটা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।