মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৭:০৬:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

ইয়াবা ট্যাবলেটসহ নগরকান্দায় তরুণ-তরুণী গ্রেপ্তার

ইয়াবা ট্যাবলেটসহ নগরকান্দায় তরুণ-তরুণী গ্রেপ্তার

ফরিদপুরের নগরকান্দায় ইয়াবা ট্যাবলেটসহ জয়নুল উদ্দিন বাপ্পী (২৫) নামে এক তরুণ ও শাহিনা আক্তার বেলী (২০) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ জুন) উপজেলার কাইচাইল ইউনিয়নের পাঁচকাইচাইল গ্রামের মো. মধু শেখের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে ওই তরুণ-তরুণীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার জয়নুল উদ্দিন বাপ্পী কক্সবাজার জেলার টেকনাফ থানার লেদা গ্রামের নুর হোসেনের ছেলে আর শাহিনা আক্তার বেলী চকরিয়া থানার চকরিয়া গ্রামের দিল মোহাম্মাদের মেয়ে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া তরুণ-তরুণী কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট এনে নগরকান্দায় সরবরাহ করতো। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার ধৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।