সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০২:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নওগাঁর পত্নীতলায় দেয়াল ভেঙে গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ 

নওগাঁর পত্নীতলায় দেয়াল ভেঙে গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ 

ঢাকা প্রেস,নিজস্ব প্রতিনিধি:-

 

নওগাঁর পত্নীতলা উপজেলায় জমিজমা-সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে ইটের দেয়াল ভেঙ্গে  গাছ কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে । এ বিষয়ে ভুক্তভোগী রবিউল আলমের (৩৮) ছোট ভাই রোহান হোসাইন সোমবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে পত্নীতলা থানায়  একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। 
 

গত বৃহস্পতিবার সকাল দশটার সময় নওগাঁ ও পত্নীতলা যাওয়ার একমাত্র আঞ্চলিক মহাসড়কের পাশে পদ্মপুকুর কাঞ্চন এলাকায় এ ঘটনা ঘটে। 
 

এ ঘটনায় গত সোমবার বিকেলে পদ্মপুকুর এলাকার মৃত খোদাবক্সের ছেলে আঃ হামিদসহ (৫২) চার যুবকের বিরুদ্ধে ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন।
 

অভিযোগ সূত্রে জানা গেছে, বড় ভাই রবিউল আলমের ক্রয়কৃত ২ একর ৪৩ শতকের কাতে ১৩.১৭ শতাংশ দখলীয় জমির চতুর্দিকে ইটের দেয়াল দিয়ে ঘিরে ১৫০ টি ইউক্যালিপটাস গাছ রোপন করা হয়। এরপর শান্তিপূর্ণভাবে ওই জমি ভোগ দখল করে আসছিলাম। এমতাবস্তায় গত বৃহস্পতিবার সকাল দশটার সময় পূর্ব শত্রুতার জেরে হামিদসহ ওই চার ব্যাক্তি সংঘবদ্ধভাবে খুন্তি দিয়ে দেয়াল ভেঙ্গে ফেলে কুড়াল দিয়ে গাজগুলো কেটে নিয়ে যায়। এবং বাকি গাজগুলো ক্ষতিগ্রস্ত করে ওই জায়গা তারা দখল করবেন বলে বাদিকে মেরে ফেলার হুমকি প্রদান করেন। 
 

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।