বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:১৮:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

ঢাকা প্রেস,নওগাঁ প্রতিনিধি:-

 

নওগাঁর রাণীনগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে হাসান আলী প্রামানিক (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। 

 

আজ বুধবার মধ্যরাতে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

 

আজ বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর) সকালের দিকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বিষয় টি নিশ্চিত করেন রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম।

 

নিহত হাসান আলী প্রামানিক রাণীনগর উপজেলার তেবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মাছ চাষি ও ব্যবসায়ী ছিলেন।

 

রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম জানান, নিহত হাসান উপজেলার সিম্বা গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত কাজ শেষ করে রাণীনগর বাজার থেকে মোটরসাইকেলে চালিয়ে সিম্বা যাচ্ছিলেন।

 

 রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে একটি গাছের ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলইে মারা যান হাসান।

 

তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাসানের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাঁর পরিবারে কারো কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।