বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৪:৫০:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

হঠাৎ বৃষ্টিতে ভিজলে অসুস্থতা এড়াতে করণীয় জানালেন বিশেষজ্ঞরা

হঠাৎ বৃষ্টিতে ভিজলে অসুস্থতা এড়াতে করণীয় জানালেন বিশেষজ্ঞরা

অনলাইন ডেস্ক

 

বর্ষাকালে হঠাৎ বৃষ্টি ও তীব্র রোদের পালাবদলে শরীরে নানা ধরনের অসুস্থতার ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে অফিসে যাওয়া বা ফেরার পথে বৃষ্টিতে ভিজে গেলে সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। চিকিৎসকদের মতে, আকস্মিকভাবে শরীরের তাপমাত্রার পরিবর্তনের কারণে এ সময় ভাইরাসজনিত সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কিছু সতর্কতা অবলম্বন করলে এসব সমস্যা অনেকাংশে এড়ানো সম্ভব।
 

দ্রুত পোশাক পরিবর্তনের পরামর্শ

চিকিৎসকরা বলছেন, বৃষ্টিতে ভিজে গেলে যত দ্রুত সম্ভব ভেজা পোশাক বদলে শুকনো কাপড় পরা উচিত। ভেজা পোশাকে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ বা সরাসরি ফ্যানের নিচে অবস্থান করলে ঠান্ডাজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। তাই বর্ষাকালে বাইরে বের হলে সঙ্গে অতিরিক্ত শুকনো পোশাক রাখা উপকারী হতে পারে।
 

হালকা গরম পানিতে গোসল

বৃষ্টিতে ভেজার পর বাসায় ফিরে হালকা গরম পানি দিয়ে গোসল করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে শরীরের তাপমাত্রা স্বাভাবিক হতে সাহায্য করে এবং ত্বকে লেগে থাকা জীবাণু দূর হয়। গোসলের পর মাথা ও চুল ভালোভাবে শুকিয়ে নেওয়াও জরুরি। কারণ দীর্ঘ সময় মাথা ভেজা থাকলে মাথাব্যথা বা ঠান্ডাজনিত সমস্যা দেখা দিতে পারে।
 

পায়ের পরিচ্ছন্নতায় গুরুত্ব

বর্ষার সময় রাস্তায় জমে থাকা পানি ও কাদার কারণে ত্বকের সংক্রমণ এবং ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি বৃদ্ধি পায়। তাই বাইরে থেকে ফিরে সাবান দিয়ে পা ভালোভাবে পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত শুকিয়ে যায় এমন জুতো ব্যবহার এবং প্রয়োজনে অতিরিক্ত মোজা ও জুতো সঙ্গে রাখারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
 

গরম পানীয় পান করতে হবে

বৃষ্টিতে ভিজে আসার পর এক কাপ গরম ভেষজ চা, কফি বা হালকা গরম পানি শরীরকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, আদা, লবঙ্গ বা তুলসি পাতা দিয়ে তৈরি চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক হতে পারে।
 

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি

চিকিৎসকদের মতে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকলে অনেক সংক্রমণ সহজেই প্রতিরোধ করা সম্ভব। এজন্য প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যেমন—লেবু, আমলকি ও অন্যান্য ফল রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন গবেষণায়ও ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে বলে উল্লেখ করা হয়েছে।