মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৯:৫৬:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

ঢাকা ক্লাবের বিশেষ সাধারণ সভা স্থগিত করেছেন হাইকোর্ট

ঢাকা ক্লাবের বিশেষ সাধারণ সভা স্থগিত করেছেন হাইকোর্ট

ঢাকা ক্লাব লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ গত বৃহস্পতিবার এ আদেশ দেন।

ঢাকা ক্লাবের ইজিএম আজ শনিবার (২০ মে) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ২৯ এপ্রিল ইজিএমের নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের বৈধতা নিয়ে ক্লাবের সদস্য ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ কোম্পানি আইনে হাইকোর্টে আবেদন করেছিলেন।

আদালতে শওকত আজিজের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ ও আইনজীবী কাজী আখতার হোসাইন। আদেশের বিষয়টি জানিয়ে কাজী আখতার হোসাইন আজ প্রথম আলোকে বলেন, ইজিএমের আলোচ্যসূচিতে আর্থিক ব্যবস্থাপনার বিষয়টি ছিল। অযৌক্তিক আলোচ্যসূচি নিয়ে সদস্যদেরও আপত্তি ছিল। ইজিএমের নোটিশ নিয়ে কোম্পানি আইনের ৮৫(৩) ও ৮৫(১) ধারায় শওকত আজিজ হাইকোর্টে আবেদন করেন। শুনানি নিয়ে হাইকোর্ট ওই ইজিএম নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিতের আদেশ দেন।