কোনো দোকানে একটা জামা ভীষণ পছন্দ হলো। কেনার আগে একবার পরে দেখা দরকার। ঠিকঠাক হচ্ছে কি না। সে জন্য গেলেন ট্রায়াল রুমে। বদলাতে গিয়ে থমকে গেলেন। আয়নার ওপাশ থেকে কেউ দেখছে না তো?
কেবল ট্রায়াল রুমেই নয়, আরও অনেক সংবেদনশীল জায়গাতেই আয়না থাকে। যেমন পাবলিক বাথরুমে। সেগুলো সাধারণ আয়না না হয়ে যদি দ্বিমুখী হয়, তবে ভীষণই চিন্তার বিষয়। দুমুখী আয়না বলতে যেগুলোর একপাশে সাধারণ আয়নার মতো থাকে। কিন্তু অন্য পাশটা সাধারণ কাচের মতো। সে পাশ দিয়ে দেখা যায় অন্য পাশে কী হচ্ছে। সাধারণত বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদের কক্ষে এগুলো ব্যবহার করা হয়। সে ঘরের একপাশে হয়তো আয়না বসানো। আসলে সেটা বাইরে থেকে অপরাধীর ওপর নজর রাখার জন্য লাগানো।







