সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৫:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার নেই

তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার নেই

পিরোজপুর প্রতিনিধি:



পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি তালাবদ্ধ বসতঘর থেকে আনুমানিক ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

 

শুক্রবার (১ মে) রাতে মঠবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আরামবাগ এলাকায় ‘মাওলানা মঞ্জিল’ নামের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করা হয়।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে মাদক কেনাবেচা চলছিল বলে অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ বাড়িটির মালিক মাওলানা মো. নাসিরের ভবনে অভিযান পরিচালনা করে। এ সময় ভাড়াটিয়া সাজেদুল রহমান মজিদের তালাবদ্ধ একটি কক্ষ থেকে কসটেপ দিয়ে মোড়ানো ১৫টি প্যাকেটে রাখা গাঁজা উদ্ধার করা হয়।
 

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
 

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।