বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:১৮:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

সাতক্ষীরার বিনেরপোতায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে আলম সাধু চালক নিহত

সাতক্ষীরার বিনেরপোতায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে আলম সাধু চালক নিহত

ঢাকা প্রেস
আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধি:-

 

সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে এক আলম সাধু চালক নিহত হয়েছে। নিহতের নাম মো. রফিকুল ইসলাম (৫৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের সাতানী গ্রামের মৃত. মূছা বৈদ্য’র ছেলে। পেশায় তিনি আলম সাধু চালক।
 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার সাতক্ষীরা- খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের উপরে এ ঘটনা ঘটে।সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 

বিনেরপোতা মাছ বাজারের ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী সঞ্জয় দাস জানান, আলম সাধু চালক পাটকেলঘাটা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। সাতক্ষীরা- খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের উপরে উঠলে বিপরীত দিক থেকে আসা পরিবহনের লাইটের আলোই সম্ভবত তিনি কিছু না দেখতে পেয়ে ব্রিজের রেলিং এর গায়ে ধাক্কা খেয়ে রাস্তার উপর উল্টে পড়ে যায়। এ সময়ে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির ওই পরিবহনের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনা স্থলেই নিহত হয়।
 

খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।