বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩০:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে ৯ মাসের শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে ৯ মাসের শিশুর মৃত্যু

ঢাকা প্রেস,নাটোর প্রতিনিধি:-


নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে ৯ মাসের শিশু আলিজা খাতুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) উপজেলার জোনাইল এলাকার শিমুলতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে এই দুর্ঘটনা ঘটে।

 

আলিজা খাতুন স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেনের মেয়ে। বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন জানান, কায়েস মোল্লার বাড়িতে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়, যা ছয় কক্ষ বিশিষ্ট পুরো দালানটি পুড়িয়ে দেয়। বাড়ির অন্যান্য সদস্যরা কোনোভাবে বের হতে পারলেও, আলিজা ভেতরে আটকা পড়ে এবং আগুনে পুড়ে প্রাণ হারায়।
 

দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে প্রায় ২৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
 

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।