বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:১৯:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

মাহফিল শেষে ফেরার পথে বাস উল্টে আহত ২০ জন

মাহফিল শেষে ফেরার পথে বাস উল্টে আহত ২০ জন

ঢাকা প্রেস,ফেনী প্রতিনিধি:-

 

ফেনীর ফুলগাজীর আনন্দপুর এলাকায় ঢাকা থেকে মাহফিল শেষে ফেরার পথে একটি বাস দুর্ঘটনায় পতিত হয়েছে। বাসটি সড়ক থেকে উল্টে খাদে পড়ে গেলে প্রায় ২০ জন আহত হন।
 

শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ঢাকার বাইতুল মোকাররম মসজিদ ময়দানে মাহফিল শেষ করে বাসটি ফিরছিল। ফুলগাজী উপজেলার বন্ধুয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে বাসের ২০ যাত্রী আহত হন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের স্থানীয় হাসপাতাল এবং ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত যাত্রীরা সবাই পশুরাম উপজেলার বাসিন্দা।
 

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ জানান, ভোর ৪টা ২০ মিনিটের দিকে বাসটি দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। ১২-১৩ জনকে ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত ৫-৭ জনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের মধ্যে কারও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।