সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১১:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬১৬, নিখোঁজ প্রায় ২ হাজার

নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬১৬, নিখোঁজ প্রায় ২ হাজার

বিবিসি

 

নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১ হাজার ৯২৪ জন। এ ছাড়া নেপাল-তিব্বত সীমান্তে অন্তত ৩২০ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
 

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বন্যায় বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্গত এলাকা থেকে আহত অবস্থায় ১ হাজার ৫৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।
 

নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, এর আগে ৫৭৯ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানানো হয়েছিল। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ছিলেন ১ হাজার ৯২৪ জন।
 

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে চিতওয়ান জেলা থেকে। সেখানে ২৩৩ জনের মরদেহ পাওয়া গেছে। নাওয়ালপরাসি ইস্টে ১৫৪, গোরখায় ৪৬, ধাদিংয়ে ৪০, নুয়াকোটে ৩৭, তানাহুতে ৩০, নাওয়ালপরাসি ওয়েস্টে ২৭ এবং রাসুয়ায় ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
 

এদিকে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের গিরং কাউন্টিতে বন্যায় পাঁচজন নিহত হয়েছেন। একই এলাকায় প্রায় ৪০০ ভারতীয় আটকা পড়েছেন বলে জানা গেছে।
 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপাল-তিব্বত সীমান্তের ভয়াবহ বন্যার পর ৩২০ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে নেপালের ৮৬ জন নিরাপত্তাকর্মী, ৫১৭ জন বিদেশি পর্যটক এবং ১২৭ জন নেপালি পর্যটক রয়েছেন।
 

গত বুধবার সকালে নেপালের রাসুয়া ও আশপাশের জেলায় আকস্মিক বন্যা আঘাত হানে। এরপর থেকে বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে।
 

দুর্যোগের পর থেকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে নেপালের নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। একই সঙ্গে দুর্গত এলাকাগুলোতে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।