সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তিস্তা নিয়ে দিল্লির দাদাগিরির কড়া জবাব চীনের

তিস্তা নিয়ে দিল্লির দাদাগিরির কড়া জবাব চীনের

বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের অযাচিত নাক গলানো ও আপত্তির মুখে এবার চরম চপেটাঘাত করল চীন। বেইজিংয়ের সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ ও চীনের এই যৌথ উন্নয়নমূলক উদ্যোগ সম্পূর্ণ স্বাধীন। এতে তৃতীয় কোনো দেশের (ভারত) প্রভাব খাটানো বা বাধা দেওয়ার কোনো অধিকার নেই।

 

দিল্লির ‘চিকেনস নেক’ আতঙ্ক ও বাংলাদেশের অধিকার : তিস্তা নদী ভারতের কৌশলগত 'শিলিগুড়ি করিডর' বা 'চিকেনস নেক'-এর কাছাকাছি হওয়ায় ভারত একে তাদের নিরাপত্তা হুমকি হিসেবে দাবি করে আসছিল। ভারতের এই আগ্রাসী ও স্বার্থপর মনোভাবের জবাবে চীন সাফ জানিয়ে দিয়েছে, তিস্তা প্রকল্পটি সম্পূর্ণ জনকল্যাণমূলক এবং বাংলাদেশের সাধারণ মানুষের জীবন-মরণের সঙ্গে জড়িত। আর তাই কোনো অপশক্তির তোয়াক্কা না করে চীন এই প্রকল্পে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত।

 

ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে অনড় বাংলাদেশ : বছরের পর বছর তিস্তার পানি আটকে রেখে বাংলাদেশকে মরুভূমি বানানোর ভারতীয় নীতির বিরুদ্ধে এবার শক্ত অবস্থানে বর্তমান সরকার। গত ২৯ জুন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান সাফ জানিয়ে দিয়েছেন, অগ্রাধিকারের ভিত্তিতে যেকোনো মূল্যে, কোনো বাধা মানা হবে না—তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবেই। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরেই এই ঐতিহাসিক চুক্তির ভিত রচিত হয়, যা দিল্লির ঘুম উড়িয়ে দিয়েছে।