সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪৫০ ছাড়িয়েছে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪৫০ ছাড়িয়েছে

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ৪৫০ ছাড়িয়েছে। কমপক্ষে ২০০ ভবন পুরোপুরি ধসে পড়েছে। এমন পরিস্থিতিতে ধ্বংসস্তূপে আটকে থাকা জীবিতদের উদ্ধারে রোববারও প্রশিক্ষিত কুকুরের সহায়তায় অনুসন্ধান চালানো হচ্ছে।

 

বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানান, রাজধানী কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরের কারাবালেদা শহরে রোববার ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তি ও তার কিশোর ছেলেকে জীবিত উদ্ধার করেছে।

 

এই উদ্ধার অভিযানে কিছুটা আশার আলো দেখা গেলেও সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিতে এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। প্রাকৃতিক দুর্যোগে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষকে জীবিত উদ্ধারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময়সীমাও ইতোমধ্যে পেরিয়ে গেছে।

 

লাতিন আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর পর দেশজুড়ে লাখ লাখ মানুষ বিশুদ্ধ পানি, স্যানিটেশনসহ নিত্যপ্রয়োজনীয় মৌলিক সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

যুক্তরাষ্ট্র, মেক্সিকোসহ বিভিন্ন দেশের উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষকে উদ্ধারে কাজ করছে। একই সঙ্গে স্বজনদের খুঁজে পেতে স্থানীয় বাসিন্দারাও ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে অনুসন্ধান চালাচ্ছেন।