ধর্ম — পাতা ১৬
মহানবী (সা.)-এর পরিবারের বিশেষ মর্যাদা
‘আহলে বায়ত’ পবিত্র কোরআন ও হাদিসের একটি পরিভাষা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কেরাম ও আহলে বায়ত হলেন হেদায়েতের সূর্য এবং মুমিনদের ভালোবাসার কেন্দ্রস্থল। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসংখ্য হাদিসে সাহাবাদের ব্যাপারে যেমন গুরুত্ব দিয়েছেন অনুরূপ আহলে বায়তের ভালোবাসার প্রতিও গুরুত্ব দিয়েছেন। আহলে বায়তের প্রতি ভালো...
হিজরি নববর্ষে পবিত্র মসজিদুল হারামে নতুন মিম্বার সংযুক্ত
হিজরি নববর্ষে পবিত্র মসজিদুল হারামে নতুন মিম্বার সংযুক্ত করা হয়েছে। গত শুক্রবার (২১ জুলাই) ১৪৪৫ হিজরির প্রথম জুমার খুতবা নতুন এই মিম্বারে দেওয়া হয়। নতুন এই মিম্বারের সাজসজ্জায় কিছুটা নতুনত্ব রয়েছে। এতে রয়েছে মসজিদুল হারামের নতুন সমপ্রসারিত আর-রুওয়াক অংশের স্থাপত্যশৈলীর ছাপ। কাঠের তৈরি সাদা রঙের এই মিম্বারে দুটি সিঁড়ি রয়েছে। আর তৃতীয় স্তরটি ইমামের ব...
কৃতজ্ঞতা প্রকাশ করা মুমিনের ভূষণ
কারো দ্বারা উপকৃত হলে তার প্রতি কৃতজ্ঞ থাকা মুমিনের ভূষণ। এটি নবীজি (সা.)-এর শিক্ষা। রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না। অথবা যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও অকৃতজ্ঞ। (আবু দাউদ, হাদিস : ৪৮১১) এ কারণে কেউ কোনো উপহার দিলে সামর্থ্য থাকলে তাকেও কিছু উপহার দেও...
কেমন দেখতে কাবার ভেতরের গিলাফ
পবিত্র কাবাঘরের বাইরে যেমন গিলাফ আছে, তেমনি এর ভেতরেও গিলাফ আছে। কাবাঘরের ভেতরের ওপরের দিকের চারপাশে তা লাগানো হয়। বাইরের গিলাফ কালো রঙের হলেও ভেতরের গিলাফের রং সবুজ। প্রতিবছর বাইরের গিলাফ বদলানোর দৃশ্য সবার দৃষ্টিগোচর হলেও ভেতরের গিলাফ বদলানোর দৃশ্য অগোচরেই থেকে যায়। গিলাফে আরবি লিখনশৈলী সুলুস পদ্ধতিতে কোরআনের আয়াত, আল্লাহর গুণবাচক নাম ও কালেমা লে...
উপমহাদেশের আলেমদের মুসলিম জাগরণে অবদান
মুসলিম জাতির সুদীর্ঘ ইতিহাসে তারা কখনো এমন বিপর্যয়ের শিকার হয়নি যার পরে তাদের উত্থান হয়নি, তারা কখনো এমনভাবে ঘুমিয়ে পড়েনি যার পরে তারা জাগ্রত হয়নি। তবে বর্তমান বিপর্যয়টি ইতিহাসের সবচেয়ে দীর্ঘ বিপর্যয়। বর্তমানে মুসলিম জাতি চতুর্মুখী হামলার শিকার এবং তারা বিভিন্ন প্রশ্নে বিভক্ত। এই সংকটের সমাধান করা সমাজসংস্কারক আলেমদের জন্য কঠিন। তবে এটাও মনে রাখতে...
ব্যক্তিগত ভিজিট ভিসায় ওমরাহ করতে বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবে সৌদি নাগরিকরা
বিদেশি বন্ধুদের ব্যক্তিগত ভিজিট ভিসায় ওমরাহ পালনের আমন্ত্রণ জানাতে পারবে সৌদি আরবের নাগরিকরা। গত বৃহস্পতিবার (২০ জুলাই) টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। নতুন এ ভিসার সুবিধা প্রসঙ্গে মন্ত্রণালয় জানায়, এই ভিসার চারটি সুবিধা রয়েছে। প্রথমত, তা একক প্রবেশ বা একাধিক প্রবেশের সুবিধাসংবলিত ভিসা হতে পারে। দ্বি...
ইসলামে কোনটিকে উত্তম ইসলাম বলে?
খাদ্য মানুষের মৌলিক অধিকারগুলোর একটি। এ কারণেই ইসলাম ধর্মে মানুষের জন্য খাবারের ব্যবস্থা করাকে উত্তম ইসলাম বলা হয়েছে। আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি আল্লাহর রাসুল (সা.)-কে জিজ্ঞেস করল, ইসলামে কোন জিনিসটি উত্তম? তিনি বলেন, তুমি খাদ্য খাওয়াবে এবং চেনা-অচেনা সবাইকে সালাম দেবে। (বুখারি, হাদিস : ১২) যারা অনাহারির খাবারের ব্যবস্থা করে...
মানবসেবা নবী-রাসুলদের অন্যতম বৈশিষ্ট্য
মানবসেবা নবী-রাসুলদের অন্যতম বৈশিষ্ট্য। নবী-রাসুলরা ছিলেন সর্বাধিক মানবদরদি। আল্লাহ তাআলার নির্দেশে তাঁরা স্রষ্টা ও সৃষ্টির মেলবন্ধন তৈরি করতেন। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতেন। তাঁরা শুধু মানবজাতির পরকালীন কল্যাণের কথাই ভাবেননি, বরং তাদের জাগতিক কল্যাণের কথাও ভাবতেন। নিম্নে এ বিষয়ে কয়েকটি উপমা পেশ করা হলো— ১. ইউসুফ (আ.) মিসররাজের খাদ্য বিভাগ রক্ষ...
হিজরি নববর্ষ ১৪৪৫ সালের প্রথম দিন থেকে শুরু হলো ওমরাহ
পবিত্র হজের আনুষ্ঠানিকতার কারণে দীর্ঘ এক মাস স্থগিত রাখার পর পুনরায় ওমরাহ কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। পূর্ব ঘোষণা অনুসারে হিজরি নববর্ষ ১৪৪৫ সালের প্রথম দিন থেকে এ কার্যক্রম শুরু হয়। গত বুধবার (১৯ জুলাই) ওমরাহযাত্রীদের প্রথম দল পৌঁছে। সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেট এ তথ্য জানায়। এদিকে সৌদি আরবের ওমরাহ বিষয়ক সরকারি ও বেসরকারি সংস্থাগুলো ওমরাহযাত্রীদে...
আশুরার রোজা রাখা মুস্তাহাব আমল
আরবি বর্ষের প্রথম মাস মহররম। এ মাসের অন্যতম একটি ফজিলতপূর্ণ দিবস হলো আশুরা। মুসলিমসমাজে মহররম এবং এ আশুরাকেন্দ্রিক নানা ভ্রান্তি ও রসম রেওয়াজ প্রচলন আছে, যা পরিহারযোগ্য। নিম্নে এই মাসের করণীয় ও বর্জনীয় তুলে ধরা হলো— নফল রোজা রাখা : নফল রোজা রাখা এ মাসের অন্যতম আমল। নবীজি (সা.) এই মাসের নফল রোজাকে সর্বোত্তম ঘোষণা করেছেন। আবু হুরায়রা (রা.) বলেন, রাস...
কোরআনের নবী ও রাসুলের ধৈর্যের পরীক্ষা সম্পর্কে আলোকপাত
মানবজীবনে সুখ ও দুঃখ অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোরআনের ভাষ্যমতে মানুষকে নানাভাবে পরীক্ষা করা হয়। এমনকি যুগে যুগে মানুষকে সৎপথ প্রদর্শনকারী নবী-রাসুলরাও কঠিন বিপদের মুখোমুখি হয়েছেন। এসব ক্ষেত্রে তারা ধৈর্যের সুউচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছেন। পবিত্র কোরআনে ধৈর্যধারণকারীর জন্য সুসংবাদ এসেছে। ইরশাদ হয়েছে, ‘আমি তোমাদের সামান্য ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ, প্রাণ ও ফস...
এক বাংলাদেশির আলপনা কাবার গিলাফে
প্রতিবছর একবার পবিত্র কাবাঘরের গিলাফ পরিবর্তন করা হয়। রেশমের সুতায় তৈরি উন্নতমানের এ কাপড়ে লেখা থাকে কোরআনের অনেকগুলো আয়াত। আনন্দের বিষয় হলো- গিলাফের এসব লিখনিতে একজন বাংলাদেশির হাতের ছাপও রয়েছে। তার নাম শায়খ মুখতার আলম শিকদার। দুই দশকের বেশি সময় ধরে তিনি মক্কার গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর ম্যানুফ্যাকচারিং দ্য কাবাস কি...
হাদিসে রুহ সম্পর্কে তথ্য
পবিত্র কোরআনে অন্তত ২৩ বার ‘রুহ’ শব্দ এসেছে। বাংলা ভাষায় এর পরিচিত অর্থ হলো প্রাণ বা আত্মা। রুহ হলো সেই অলৌকিক বস্তু, যা মানুষের ভেতর ফুঁ দিয়ে প্রাণের সঞ্চার করা হয়। রুহ এমন অশরীরী বস্তু, যা কারো দৃষ্টিগোচর হয় না। কিন্তু প্রত্যেক প্রাণীর শক্তি ও সামর্থ্য এই রুহের মধ্যেই লুক্কায়িত। এর প্রকৃত স্বরূপ কেউ জানে না। রুহের অবস্থানক্ষেত্র হচ্ছে দেহ। যখন দে...
সুলায়মান (আ.) বিচারকার্যে যেমন ছিলেন
সুলায়মান (আ.) দাউদ (আ.)-এর পুত্র ছিলেন। পিতার মতো তিনিও নবী ছিলেন। আল্লাহ তাআলা তাঁকে নবুয়ত, জ্ঞান, প্রজ্ঞা ও তাঁর পিতার রাজত্বের স্থলাভিষিক্ত করেছেন। আল্লাহ তাআলা তাঁকে বাল্যকালেই গভীর প্রজ্ঞা ও দূরদৃষ্টি দান করেছিলেন। বকরিপালের মালিক ও শস্যক্ষেতের মালিকের মধ্যে পিতা দাউদ (আ.) বিরোধ মীমাংসা করেছিলেন, বালক সুলায়মান তাঁর চেয়ে উত্তম ফয়সালা করেছিলেন।...
হিজরি নববর্ষ ১৪৪৫ সালের প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত মক্কার পবিত্র মসজিদুল হারামে
মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় স্থান মক্কার পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। হিজরি নববর্ষ ১৪৪৫ সালের প্রথম জুমার নামাজ ছিল আজ। শুক্রবার (২১ জুলাই) অনুষ্ঠিত জুমার নামাজে মসজিদুল হারামে ইমাম ছিলেন শায়খ ড. ইয়াসির আল-দাওসারি। তিনি উপস্থিত মুসল্লিদের পার্থিব জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।...
জান্নাতিদের স্তর যেমন হবে পরকালে
মুমিনের কাছে পার্থিব জীবন পরকালের শস্যক্ষেত। মুমিন পার্থিব জীবন থেকে পরকালের পাথেয় সংগ্রহ করে। এ জীবনে যার পাথেয় যত বেশি হবে, পরকালে তার মর্যাদা তত বেশি হবে। পরকালের পাথেয় হলো নেক আমল বা পুণ্যের কাজ। এ বিষয়ে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘প্রত্যেকে যা করে সে অনুসারে তার স্থান রয়েছে এবং তারা যা করে সে সম্পর্কে তোমার প্রতিপালক অনবহিত নন।’ (সুরা আনআম, আ...
মুমিনদের হিজরি নববর্ষের শিক্ষা
সময়ের মূল্যায়নে মুমিনের অনুভূতি সবচেয়ে সূক্ষ্ম ও গভীর। কেননা পরকালে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, তুমি তোমার জীবন কোথায় নিঃশেষ করেছ? তিনি তাঁর যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তুমি তা কোথায় ব্যয় করেছ? এ জন্য সে সর্বদা সময়ের ব্যাপারে সচেতন থাকে। সে অনর্থক ও নিষ্ফল কাজে সময় ব্যয় করে না। একজন মুমিন কিভাবে সময় অপচয় করতে পারে, অথচ সে জানে সময়ই তার সবচেয়ে মূল...
আবু বকর (রা.)-এর হিজরতের জন্যপ্রস্তুতি
নবী (সা.)-এর সহধর্মিণী আয়েশা (রা.) বলেন, যেদিন থেকে আমার জ্ঞান-বুদ্ধি হয়েছে সেদিন থেকেই আমি আমার মা-বাবাকে দ্বিন ইসলামের অনুসারীরূপে পেয়েছি এবং আমাদের এমন কোনো দিন যায়নি, যে দিন সকাল-সন্ধ্যায় আল্লাহর রাসুল (সা.) আমাদের কাছে আসেননি। যখন মুসলিমরা কঠিন বিপদের সম্মুখীন হলো, তখন আবু বকর (রা.) হাবশায় হিজরতের উদ্দেশ্যে যাত্রা করলেন। তিনি বারকুল গিমাদ নাম...






























