ধর্ম — পাতা ১৭
যেভাবে রাসুল (সা.) প্রতিদিনের কল্যাণ চেয়ে দোয়া করতেন
আমরা যখন সারা দিন পরিশ্রম করে ক্লান্ত বদনে শুয়ে পড়ি। আল্লাহ তাআলা আমাদের দুই চোখে নিদ্রা দিয়ে দেন। ঘুমের মাধ্যমে তিনি আমাদের শরীরের ক্লান্তি দূর করে দেন। ভোরে তিনি আমাদের অর্ধমৃত ঘুম থেকে জাগিয়ে তোলেন। শরীরের মাঝে এক ধরনের উদ্যমতা আর সতেজতা কাজ করে। এই ঘুম থেকে আমরা পুনরায় জাগ্রত নাও হতে পারতাম। তিনি যদি চাইতেন তাহলে সেখানেই আমাদের রুহ কেড়ে নিতে পা...
ইসলামে সম্পর্ক সুদৃঢ় হওয়ার তিন আমল
মান-অভিমান নিয়েই মানুষের জীবন। সব সময় একজন মানুষের মনোভুবন এক রকম থাকে না, সেখানে আসে কালবৈশাখী ঝড়, মনোমালিন্যের তুমুল বৃষ্টি। আবার কখনো উদিত হয় সুখের রংধনু। মনোজগতের খারাপ সময় থেকে উত্তরণের জন্য একজন মানুষের প্রয়োজন হয় অন্যের সহানুভূতি ও ভালোবাসার। ইসলাম ভালোবাসাকে খুবই গুরুত্বের সঙ্গে দেখে, মুসলমানদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও ভালো...
সর্বজ্ঞানের উত্সও স্বয়ং মহাজ্ঞানী আল্লাহ
মানুষের জ্ঞান সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ জ্ঞান সব বিষয়ে মানুষকে নির্ভুল সিদ্ধান্তে উপনীত করতে পারে না। তা মানুষকে যেমন সঠিক পথে পরিচালিত করে আবার ভুল পথেও পরিচালিত করে। জ্ঞানের সীমাবদ্ধতার বিষয়ে মহান রাব্বুল আলামিনের ঘোষণা—‘...আমি তোমাদের (মানুষকে) অতি সামান্য জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি।’ (সুরা বনি ইসরাঈল, আয়াত : ৮৫) অনন্ত জ্ঞানভাণ্ডারের চাবি সর্বশক্তির আঁ...
মুসলমানের হাজার বছরের ইতিহাস আর্মেনিয়ায়
পশ্চিম এশিয়ার স্থলবেষ্টিত দেশ আর্মেনিয়ার দাপ্তরিক নাম ‘দ্য রিপাবলিক অব আর্মেনিয়া’। ককেশাস অঞ্চলে অবস্থিত দেশটির সঙ্গে ইউরোপের গভীর ভূরাজনৈতিক সম্পর্ক রয়েছে। এর পশ্চিমে তুরস্ক, উত্তরে জর্জিয়া, পূর্বে আজারবাইজান এবং দক্ষিণে ইরান অবস্থিত। ইয়েরেভান আর্মেনিয়ার রাজধানী ও বৃহত্তম শহর। দেশটির মোট আয়তন ২৯ হাজার ৭৪৩ বর্গ কিলোমিটার। ২০২২ সালের পরিসংখ্যান অনুস...
অজু করা সুন্নত ঘুমানোর আগে রাতে
পবিত্রতা ঈমানের অঙ্গ। মুমিনের প্রতিটি ইবাদতের সঙ্গে পবিত্রতার সম্পর্ক রয়েছে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনেও পবিত্রতার গুরুত্ব রয়েছে। এ জন্য মহান আল্লাহ পবিত্র কোরআনে পবিত্রতা অর্জনকারীদের সুনাম করেছেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসার ঘোষণা দিয়েছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, সেখানে এমন লোক আছে, যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। আ...
যে ১০ ব্যক্তির জন্য দোয়া করেন ফেরেশতারা
এমন কিছু সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের জন্য সম্মানিত ফেরেশতারা দোয়া করে থাকেন। এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘যারা আরশ বহনে রত এবং যারা তার চতুষ্পার্শ্বে ঘিরে আছে, তারা তাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসাসহ এবং তাতে বিশ্বাস স্থাপন করে। আর তারা মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের রব, তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপ...
কঠোর আচরণ পরিহারের নির্দেশ হাদিসে
ইসলাম শান্তির ধর্ম, সহজ ধর্ম। এতে কঠোরতা করা নিষিদ্ধ। আমাদের নবীজি (সা.) কোনো বিষয়ে কঠোরতা পছন্দ করতেন না। তাই তিনি সাহাবায়ে কেরামকে কোমলতা করার নির্দেশ দিতেন। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আবু মুসা আল-আশআরি (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) মুআজ ও আবু মুসা (রা.)-কে ইয়েমেনে প্রেরণ করেন এবং এই মর্মে আদেশ দেন, ‘মানুষের সঙ্গে কোমল আচরণ করবে, কঠোরতা কর...
ওমরাহ মৌসুম শুরু করল সৌদি আরব
পবিত্র হজ শেষে নিজ দেশে ফিরছেন হজযাত্রীরা। এবার নতুন ওমরাহ মৌসুম শুরু করেছে সৌদি আরব। গতকাল মঙ্গলবার (১১ জুলাই) সৌদি আরব ও উপসাগরীয় (জিসিসি) দেশগুলোর নাগরিক ও বাসিন্দাদের জন্য অনলাইনে ওমরার আবেদন গ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা এসপিএ। আগামী ১৯ জুলাই (১ মহররম) থেকে অন্যান্য দেশের যাত্রীদের ওমরাহ পালন শুরু হবে। সৌদি সংবাদমাধ্যম আর...
সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্মীয় বিদ্বেষরোধে জাতিসংঘে প্রস্তাব পাস
সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্মীয় বিদ্বেষরোধে একটি প্রস্তাব জাতিসংঘের মানবাধিকার পরিষদে (ইউএনএইচআরসি) পাস হয়েছে। বুধবার (১২ জুলাই) ইউএনএইচআরসির অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে ওই প্রস্তাব পাস হয়। এতে প্রস্তাবের পক্ষে বাংলাদেশসহ ২৮টি সদস্য দেশ ভোট দেয় এবং বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ১২টি দেশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-...
মানবজীবনের অমূল্য পাঁচ সম্পদ
মানবজীবনে পাঁচটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা হলো যৌবন, সুস্থতা, প্রাচুর্য, অবসর ও জীবন। এসব বিষয়ে গুরুত্ব দিলে ইহকাল ও পরকালে সাফল্য অর্জিত হবে। এদিকে ইঙ্গিত করে ইরশাদ হয়েছে, আবদুল্লাহ বিন আব্বাস (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তিকে উপদেশ দিয়ে রাসুল (সা.) বলেছেন, ‘তুমি পাঁচ কাজকে পাঁচ কাজের আগে মূল্যায়ন কোরো। যৌবনকে বার্ধক্যের আগে মূল্যায়ন করো। সুস্থতা...
পবিত্র কোরআনে আদম (আ.)-এর দুই পুত্র হাবিল-কাবিলের বর্ণনা
পবিত্র কোরআনে আদম (আ.)-এর দুই পুত্রের ঘটনা বর্ণনা করা হয়েছে। তাদের একজনের নাম ছিল হাবিল, অন্যজনের নাম ছিল কাবিল। কাবিল আদম (আ.)-এর প্রথম সন্তান, আর হাবিল ছিল তার ছোট। কোরআনের বর্ণনা অনুসারে তাদের একজন (কাবিল) অপরজনকে হত্যা করেছিল। তবে মানব ইতিহাসের প্রথম এই হত্যাকাণ্ডের কারণ কী ছিল তা কোরআন-হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়নি। বেশির ভাগ ঐতিহাসিক এর পেছ...
স্বর্ণখচিত কোরআন প্রাচীন লাইব্রেরিতে ব্রিটেনের
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অবস্থিত চ্যাথাম লাইব্রেরি প্রাচীন পাণ্ডুলিপির জন্য বিশ্বব্যাপী পরিচিত। কাঠের স্থাপত্যে তৈরি লাইব্রেরিটি ৩৭০ বছর ধরে ইংরেজ ভাষাভাষীদের সবচেয়ে পুরনো গ্রন্থসম্ভার হিসেবে বিবেচিত। তাই এক লাখ ২০ হাজারের বেশি ঐতিহাসিক পাণ্ডুলিপির এই লাইব্রেরিতে রয়েছে পবিত্র কোরআনের স্বর্ণখচিত একটি পুরনো কপি, যা ১৬১০ সাল থেকে এখনো পর্যন্ত এখানে...
আজানের জবাব দেওয়ার ক্ষেত্রে করণীয়
শহরাঞ্চলে এক মসজিদ থেকে অন্য মসজিদের দূরত্ব কম হয়। ফলে একই বাসা থেকে একাধিক মসজিদের আজান শোনা যায়। প্রশ্ন হলো, যে ব্যক্তি একাধিক মসজিদের আজান শোনেন তিনি কিভাবে আজানের উত্তর দেবেন? ব্যক্তি যেকোনো একটি মসজিদের আজানের উত্তর দেবে, নাকি সে সবগুলো মসজিদের আজানের উত্তর দেবে? ইসলামী আইনজ্ঞ আলেমরা বলেন, আজানের উত্তর দেওয়া সুন্নতে মুয়াক্কাদা। কেউ কেউ এটাকে ও...
মহানবীর সময়ের অপচয়রোধে নির্দেশনা
জীবনে সময়ের গণনা মাত্র। সময়ের অপচয় করার অর্থ হলো জীবন অপচয় করা। ইসলাম অন্য সব কিছুর মতো সময় অপচয় করতে নিষেধ করে। যারা সময়ের মূল্য বুঝতে না পেরে তা অপচয় করে তাদের ব্যাপারে রাসুলুল্লাহ (সা.)-এর সতর্ক বাণী হচ্ছে, ‘দুটি নেয়ামত বা অনুগ্রহের ব্যাপারে বহু মানুষ ক্ষতিগ্রস্ত : সুস্থতা ও অবসর।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৪১২) সময় অমূল্য সম্পদ সময় জীবনের অমূল্য স...
আল্লাহর আত্ম অহমিকা ও দাম্ভিকতাদের ভালোবাসেন না
আত্ম অহমিকা ও দাম্ভিকতা মানুষকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে। তাই মহান আল্লাহ পবিত্র কোরআনের মাধ্যমে তাঁর বান্দাদের এই গুরুতর পাপের ব্যাপারে সতর্ক করেছেন। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই তিনি (আল্লাহ) অহংকারীদের ভালোবাসেন না।’ (সুরা : নাহল, আয়াত : ২৩) শুধুমাত্র অহংকারের কারণে ইবলিস শয়তান অনন্তকালের জন্য অভিশপ্ত হয়েছে। এ ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলে...
ইবাদত বলতে ইসলামে যা বোঝায়
ইবাদত বলতে সাধারণত নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি মনে করা হয়। তবে ইসলামে ইবাদতের ধারণা আরো বিস্তৃত। প্রত্যেক এমন কাজ যা আল্লাহ ভালোবাসেন এবং যাতে তিনি খুশি হন, তা ইবাদত। যে কাজ আল্লাহ অপছন্দ করেন এবং যাতে তিনি ক্ষুব্ধ হন তা পরিহার করা ইবাদত। মানবসৃষ্টির উদ্দেশ্য ইবাদত আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। ইবাদত মানবসৃষ্টির প্রধান উদ্দে...
সাহাবিদের ইসলামের জন্য আত্মত্যাগ
আখিরাতের কঠিন সময়ে আল্লাহর কাছে প্রতিদান ও সওয়াব লাভের আশায় নিজের অর্থ-সম্পদ, সময় কিংবা জীবন বিসর্জন দিয়ে আল্লাহর দ্বিনকে বিজয়ী ও প্রতিষ্ঠিত করার জন্য যে ত্যাগ স্বীকার করা হয় আরবিতে একে ’তাজহিয়া’ বলে। তাজহিয়া তথা দ্বিনের জন্য ত্যাগ স্বীকার বা আত্মোৎসর্গ করার শ্রেষ্ঠ উদাহরণ হলেন হজরত বেলাল বিন রাবাহ, মুসআব বিন উমায়ের, খাববাব ইবনুল আরাতসহ সকল সাহাবায়...
১০টি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত
ভালো কাজের শুরুতে ‘বিসমিল্লাহ’ বলা এবং শেষে আল্লাহর প্রশংসা করা মুমিনের বৈশিষ্ট। প্রিয় নবী (সা.) যেকোনো ভালো কাজ ‘বিসমিল্লাহ’ দিয়ে করতেন। নিম্নে আমরা জানব, রাসুল (সা.) কোন কোন কাজ বিসমিল্লাহ বলে শুরু করতেন। ১. খাবারের শুরুতে : খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে আরম্ভ করলে আল্লাহ তাআলা সেই খাবারের বরকত দান করেন। আলী (রা.) বলেন, খাবারের হক হলো, খাবারের শু...






























