ধর্ম — পাতা ১৪
পথিকের অধিকার সম্পর্কে কোরআনে যা বলা হয়েছে
পবিত্র কোরআনের একাধিক স্থানে ‘ইবনুস সাবিল’কে সহযোগিতা করতে বলা হয়েছে। প্রশ্ন হলো, ইবনুস সাবিল কারা? কোরআনে তাদেরকে কেন বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআন-হাদিসের আলোকে উল্লিখিত প্রশ্নের উত্তর প্রদান করা হলো। কোরআনে বর্ণিত ইবনুস সাবিল কারা? বেশির ভাগ আলেমের মতে, ইবনুস সাবিল হলো এমন পথিক যে এক দেশ বা অঞ্চল ছেড়ে অন্যত্র যায়। যেমন— ইবনে জায়েদ (রহ.) বলেন,...
নবী-রাসুলরা যেসব মসজিদ নির্মাণ করেছেন
ইসলামে মসজিদ নির্মাণের বিশেষ গুরুত্ব আছে। হাদিস শরিফে মসজিদ নির্মাণকে জান্নাতে গৃহ নির্মাণের সঙ্গে তুলনা করা হয়েছে। মসজিদ নির্মাণের মতো পুণ্যময় কাজ করেছেন নবীরা। নিম্নে যেসব নবী মসজিদ নির্মাণ করেছেন, তাদের বিষয়ে আলোচনা করা হলো— কাবাগৃহ : কাবাগৃহ সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করেন। অতঃপর আদম (আ.) তা পুনর্নির্মাণ করেন। কাবা নির্মাণের ৪০ বছর পর আদম (আ.)...
যে দোয়া পাঠে প্রতিকার মেলে কঠিন বিপদে
উম্মে সালামা (রা.)-এর আসল নাম ছিল হিন্দ। কিন্তু অত্যধিক দান-সদকার কারণে ‘উম্মুল মাসাকিন’ ডাকনামে তিনি পরিচিত হন। কোরাইশের বনি মখজুম গোত্রের সঙ্গে তাঁর সম্পর্ক। (আল ইসাবা, প্রথম খণ্ড, পৃষ্ঠা ৮৫) প্রথমে যারা ইসলাম গ্রহণ করেছেন, তিনি এবং তাঁর স্বামী আবু সালামা ছিলেন তাদের অন্তর্ভুক্ত। ইসলাম গ্রহণের মতো হিজরতেও উভয়ে ছিলেন সহযাত্রী। প্রথমে হাবশা বা আবিস...
ইউরোপের বৃহত্তম হালাল খাবার ও হালাল লাইফস্টাইল উৎসব
ইংল্যান্ডের ম্যানচেস্টারে ইউরোপের বৃহত্তম হালাল খাবার ও হালাল লাইফস্টাইল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ট্র্যাফোর্ডের বোলারের প্রদর্শনী কেন্দ্রে তা অনুষ্ঠিত হয়। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ উৎসবে বিভিন্ন দেশের প্রায় ১৫ হাজার লোক এ উৎসবে অংশ নেয়। এতে দেড় শতাধিক বিক্রেতা মজাদার সব হালাল খাবার নিয়ে উপস্থিত ছিলেন। দ্য হালাল ফুড ফেস্টিভ্যালের আয়োজক বিলাল...
পবিত্র মসজিদুল হারামসহ মক্কার বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি
পবিত্র মসজিদুল হারামসহ মক্কার বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি বর্ষিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) মাগরিবের নামাজের সময় থেকে প্রবল বৃষ্টি ও ঝড় শুরু হয়। এ সময় কাবাঘরের চারপাশে মুসল্লিদের তাওয়াফ ও দোয়া করতে দেখা যায়। বৃষ্টিস্নাত কাবা প্রাঙ্গণের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তীব্র তাপমাত্রার পর বৃষ্টির পানির ছোঁয়ায় মুসল্লিদের মধ্যে তৈরি...
ইসলামের নির্দেশনা পশু-পাখির পরিচর্যা ইবাদত
কোরআন ও হাদিসে প্রাণিজগৎ নিয়ে ইসলামের নির্দেশনা অত্যন্ত সুবিন্যস্ত। পশু-পাখির অধিকার রক্ষায় ইসলাম নির্দিষ্ট আইন ও নীতিমালা প্রণয়ন করেছে। প্রাণীদের অধিকার বিষয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি শরয়ি বিধি-নিষেধ আরোপ করেছে। ইসলামের দৃষ্টিতে এই পৃথিবীতে মানুষের পরেই প্রাণিজগতের স্থান। প্রাণিজগেক পৃথক জাতিসত্তার স্বীকৃতি দিয়ে কোরআন বলছে : ‘পৃথিবীতে বিচরণশী...
যাদের নবীজি (সা.) নিকৃষ্ট মানুষ বলেছেন
দেশব্যাপী আতঙ্কের আরেক নাম এখন কিশোর গ্যাং। ছোটখাটো অপরাধ থেকে শুরু করে হত্যাকাণ্ড, ইভ টিজিং, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদকাসক্তি, মাদক, আগ্নেয়াস্ত্র সম্পর্কিত গুরুতর অপরাধে জড়িয়ে পড়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। নিজেদের পাপের সাম্রাজ্য শক্তিশালী করতে পাড়া-মহল্লার ছিঁচকে ছেলেপুলেকে কাজে লাগিয়ে বেপরোয়া গ্যাং তৈরি করছে কিছু অসাধু মানুষ। যার অনু...
ইসলাম ধূমপান সম্পর্কে কী বলে
বিশ্বের বিপুলসংখ্যক মানুষ ধূমপানে অভ্যস্ত। ধূমপানের কারণে বহু মানুষের মৃত্যু হয় এবং বহু মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। ইসলামী শরিয়তের দৃষ্টিতে ধূমপানের বিধান নিয়ে কিছুটা মতভিন্নতা আছে। কেউ এটাকে মাকরুহ বলেছেন এবং কেউ সরাসরি হারাম বলেছেন। আল্লামা ইউসুফ কারজাভি (রহ.) হারাম হওয়ার মতটিকে প্রধান্য দিয়েছেন। তিনি তাঁর মতের পক্ষে শরিয়তের নিম্নোক্ত দ...
ইসলামের নির্দেশনা সামাজিক শান্তি প্রতিষ্ঠায়
ইসলাম শান্তির ধর্ম। মহানবী মুহাম্মদ (সা.) ছিলেন শান্তিবাদী। তাঁর প্রচারিত ইসলাম ধর্ম (যা আল্লাহ থেকে প্রদত্ত) যারা অনুসরণ করে তাদেরও এ জন্য নামকরণ করা হয়েছে মুসলিম—যার অর্থ শান্তিপ্রিয়। ইসলাম ধর্মে একে অন্যকে সালাম দেওয়া অর্থাৎ একে অন্যের শান্তি কামনা করাও হচ্ছে ধর্মীয় বিধান। এ থেকে দেখা যাচ্ছে যে ইসলামের পরিবেশে হচ্ছে শান্তিময় পরিবেশ। শান্তিময় পরি...
কোরআন ও হাদিসে মানুষকে নানাভাবে হাঁটতে উৎসাহিত করা হয়েছে
ইসলাম জীবনঘনিষ্ঠ ধর্ম। মানবজীবনের যাবতীয় কল্যাণ ও অকল্যাণের বিষয়ে ইসলামে পূর্ণ নির্দেশনা রয়েছে। যেসব বিষয় মানুষের জন্য উপকারী তা করতে ইসলাম নানাভাবে উৎসাহিত করেছে। যেমন—হাঁটা। সুস্থ ও স্বাভাবিক জীবন লাভে চিকিৎসকরা প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটার পরামর্শ দেন। কোরআন ও হাদিসে মানুষকে নানাভাবে হাঁটতে উৎসাহিত করা হয়েছে। হাঁটার শক্তি আল্লাহর দান আল্লাহ...
ফিলিস্তিনি ৯ নারীর উদ্যোগ গাজার ইতিহাস সংরক্ষণে
ফিলিস্তিনের গাজা উপত্যকার পুরনো বই ও দুর্লভ পাণ্ডুলিপি সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত সারা বিশ্বের গবেষকদের গবেষণায় সহায়তা করতে নিজেদের ইতিহাস ও ঐতিহ্যকে ডিজিটাল প্ল্যাটফরমে সংরক্ষণের এই প্রকল্প গ্রহণ করে দি আইস অন হেরিটেজ ফাউন্ডেশন। এর তত্ত্বাবধানে হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য নথিভুক্তির কাজ করছেন ফিলিস্তিনের ৯ উদ্যমী নারী। তাঁরা...
সফর মাসে ইসলামের বিভিন্ন ঘটনা
সফর মাসে ইসলামের বিভিন্ন ঘটনা সংঘটিত হয়েছে। এখানে কয়েকটি ঘটনা উল্লেখ করা হলো— হিজরতের সূচনা নবুয়তের চতুর্দশ সালে ২৭ সফর মধ্যরাতের কিছু সময় পর রাসুল (সা.) নিজ গৃহ থেকে বের হয়ে আবু বকর (রা.)-এর ঘরে উপস্থিত হন। সেখান থেকে রাতের আঁধারেই বের হয়ে মক্কা থেকে পাঁচ মাইল দূরে সাওর পর্বতে অবস্থান করেন। (আর-রাহিকুল মাখতুম, পৃষ্ঠা ২০৮) আবওয়া যুদ্ধ যেসব যুদ্ধে...
লজ্জা সম্পর্কে যা বলা হয়েছে হাদিসে
লজ্জার আরবি হায়া। নির্লজ্জতাই (ফাহশা) বেহায়াপনা। হায়ার সমার্থক শালীনতা, শিষ্টাচার, আত্মসংযম, আত্মসম্মান, অস্বস্তিবোধ, লজ্জাশীলতা, সংকোচ, দ্বিধা ইত্যাদি। পারিভাষিক অর্থে লজ্জাশীলতা হচ্ছে মানবীয় এমন চরিত্র, যা নিকৃষ্ট, কদর্য কথা ও কর্ম পরিহারে অনুপ্রাণিত ও উৎসাহিত করে এবং যথাযোগ্য হকদারকে অবহেলা ও উপেক্ষা করতে বাধা প্রদান করে। অর্থাৎ লজ্জাশীলতা হলো আ...
যে নারী ছিলেন হাদিস গবেষকদের শিক্ষক
আয়েশা বিনতে মুহাম্মদ বিন আবদুল হাদি (রহ.) ছিলেন খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীর বিখ্যাত নারী মুহাদ্দিস ও হাদিস গবেষক। হাদিসশাস্ত্রে তিনি এতটাই দক্ষতা অর্জন করেন যে সময়ের বিখ্যাত হাদিস গবেষকরা নানা বিষয়ে তাঁর শরণাপন্ন হতেন। আয়েশা বিনতে মুহাম্মদ (রহ.) খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীর শুরুর ভাগে (রমজান ৭২৩ হিজরি) দামেস্কে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অভিজাত বুদ্ধি...
যশ ও খ্যাতির নেশা মানুষের ধ্বংস ডেকে আনে
যশ ও খ্যাতির নেশা মানুষকে ক্ষতিগ্রস্ত করে। মানুষের প্রশংসাপ্রীতি নেক-আমলকে মূল্যহীন করে। এ জন্য কখনো কারো প্রশংসার কাঙাল হওয়া উচিত নয়, সব ধরনের নেক-আমল করা উচিত, আল্লাহর সন্তুষ্টির জন্য। কেউ সামনাসামনি প্রশংসা করলে তাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। মানুষের প্রশংসা অনেক সময় মানুষের অন্তরে অহংকারে বিষবৃক্ষ রোপণ করে দেয়, যা ঈমানদারের ভয়ংকর শত্রু। এ জন্য হয়ত...
ইসলাম বিবাহ সহজ করার কথাই বলে
বিবাহ কঠিন নয়, সহজ করতে হবে—এটা ইসলাম চায়। বিবাহ সহজ করার কথাই বলে ইসলাম। বিবাহ যদি কঠিন করা হয়, তাহলে সমাজে ব্যভিচার আর অন্যায় বাড়বে। কিন্তু বিবাহ যদি সহজ করা হয় তাহলে সমাজে ব্যভিচার কমবে শান্তি বৃদ্ধি পাবে। বর্তমানে আমরা নানাভাবে, নানা কায়দায় বিবাহ জিনিসটাকে কঠিন করে তুলেছি। বিবাহের কথা বিশাল আকারের কোনো পাহাড় মাথায় জেঁকে বসে। যার কারণে একজন পুরু...
যেসব সতর্কতা জরুরি বন্ধু নির্বাচনে
জীবন চক্রে মানুষের বন্ধু ও শত্রু তৈরি হয়। তবে বন্ধু নির্বাচনে সতর্কতা জরুরি। কারণ সাধারণত মানুষ জীবনের নানা ক্ষেত্রে বন্ধুদের অনুসরণ করে। ভালো বন্ধুর সাহচর্য পেয়ে মানুষ যেভাবে পৃথিবী বদলে দিতে পারে, তেমনি অসৎ বন্ধুর খপ্পরে পড়ে মানুষ ইহকাল ও পরকালে নিঃস্ব হতে পারে। তাই কারো ভালো ও মন্দ সম্পর্কে জানতে চাইলে তার বন্ধু-বান্ধবের খোঁজখবর নেওয়া হয়। কারণ হ...
জুমার দিন সুরা কাহফ পাঠের ফজিলত
সুরা কাহফ পবিত্র কোরআনের ১৮ নং সুরা। মক্কায় অবতীর্ণ এই সুরায় ১১০টি আয়াত রয়েছে। সুরা কাহফে বর্ণিত তিনটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথম পর্যায়ে সাত যুবকের ঘটনা বর্ণিত হয়েছে; যারা ঈমান রক্ষার জন্য নিজেদের ঘর-বাড়ি ছেড়ে দূরবর্তী কোনো পাহাড়ের গুহায় গিয়ে আত্মগোপন করে এবং সেখানে ৩০৯ বছর ঘুমিয়ে কাটিয়ে দেয়। দ্বিতীয় পর্যায়ে মুসা (আ.) ও খিজির (আ.)-এর ঘটনা ব...






























