রাজনীতি — পাতা ৩২
শিক্ষার্থীদের ফাঁদে ফেলে নতুন আন্দোলনের পাঁয়তারা করছে বিএনপি’
কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন বানানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কারের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চার সপ্তাহে...
কোটাবিরোধী আন্দোলনকারীদের জনদুর্ভোগের কর্মসূচি পরিহার করা উচিত বলে মনে করেন: ওবায়দুল কাদের
কোটাবিরোধী আন্দোলনকারীদের জনদুর্ভোগের কর্মসূচি পরিহার করা উচিত বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (৮ জুলাই) দুপুরে দলীয় সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শিক্ষকদের পেনশন ও শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে গতকাল কথা বলেছি। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীও এ বি...
৪ দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৮ জুলাই) বেলা ১১টা ১০ মিনিটে সরকারপ্রধান ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে বিমানটির। ...
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গভীর রাতে হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার ভোর ৪টার জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার রাত ৩ট...
চার মহানগরে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা বিএনপির
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর, চট্টগ্রাম এবং বরিশাল মহানগরে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রোববার (৭ জুলাই) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদ...
বিএনপি নেতারা কোটাবিরোধী শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে : পররাষ্ট্রমন্ত্রী
বিএনপি নেতারা কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের বিভ্রান্ত করে দেশে ফের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে বিএফইউজে আয়োজিত সাংবাদিক প্রীতি সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোটা বাতিলের বিষয়টি আদ...
পেনশন ও কোটাবিরোধী আন্দোলনে বিএনপির সায়
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে যৌক্তিক বলে তাতে সমর্থন জানিয়েছে বিএনপি। একইসঙ্গে জাতীয় পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলনেও সমর্থন জানিয়ে তা প্রত্যাহারের আহবান জানিয়েছে দলটি। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরু...
সরকারি চাকরিতে কোটার ব্যাপারে ছাত্র-তরুণদের দাবি ন্যায্য ও যৌক্তিক বলে মনে করে বিএনপি
সরকারি চাকরিতে কোটার ব্যাপারে ছাত্র-তরুণদের দাবি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক বলে মনে করে বিএনপি। একই সঙ্গে কোটাবিরোধী চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে দলটি। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। গত বৃহস্পতিবার স্থায়ী কমিটির জরুরি সভা হয...
১৯৭১ সালে ভারতীয় সেনার রক্ত দিয়েছে, দুঃসময়ের বন্ধুদের ভুলে যেতে পারি না আমরা: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। ১৯৭১ সালে ভারতীয় সেনার রক্ত দিয়েছে। সেই দেশের জনগণ এবং সরকার আশ্রয় দিয়েছে। এই দুঃসময়ের বন্ধুদের আমরা ভুলে যেতে পারি না। শনিবার (৬ জুলাই) রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পার্বত্য চট্টগ...
খালেদা জিয়ার মুক্তি, ‘দুর্নীতি-অনিয়ম’ ও ভারতের সঙ্গে ‘দেশবিরোধী’ চুক্তি-সমঝোতার প্রতিবাদে কর্মসূচি করতে চায় বিএনপি
খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের পাশাপাশি ক্ষমতাসীন সরকারের নানা ‘দুর্নীতি-অনিয়ম’ ও ভারতের সঙ্গে ‘দেশবিরোধী’ চুক্তি-সমঝোতার প্রতিবাদে কর্মসূচি দেওয়ার কথা ভাবছে বিএনপি। দলটির শীর্ষ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা-পর্যালোচনা চলছে। বিএনপির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগামী সোমবার দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। দলের চ...
আজ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী
আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার (৬ জুলাই)। এ উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি নিয়েছে সংগঠনটি। ২০০২ সালের এই দিনে ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে প্রতিষ্ঠিত হয় যুব মহিলা লীগ। শুক্রবার (৫ জুলাই) সংগঠনটির সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্...
সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থতার দায়ে একের পর এক কমিটি বিলুপ্ত করছে বিএনপি
সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থতার দায়ে একের পর এক কমিটি বিলুপ্ত করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরইমধ্যে ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ চারটি মহানগর কমিটি, সহযোগী সংগঠন যুবদলের কেন্দ্রীয় কমিটি এবং ছাত্রদলের চারটি নগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রদবদল করা হচ্ছে দলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোও। এরই ধারাবাহিকতায় খুব দ্রুতই বিএনপির মেয়াদোত্ত...
আওয়ামী লীগে ফিরলেও ক্ষমা পেয়ে, কমিটিতে পদ পেলেন না জাহাঙ্গীর
বহুল আলোচিত গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম পরপর দুবার আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন। দুবারই তিনি ক্ষমা পেয়েছিলেন। সবশেষ সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধে মা জায়েদা খাতুনের পক্ষে কাজ করে বহিষ্কার হন। কিন্তু গত বছর অক্টোবরে তাঁকে আবার ক্ষমা করা হয়। দলে ফেরার পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে ফিরবেন বলে আলোচনা ছিল। কিন্তু স...
চুয়াডাঙ্গায় কারাগারে বিএনপির ২৮ নেতাকর্মী
বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের ২৮ জন নেতাকর্মী আদালতে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।বুধবার (৩ জুলাই) দুপুরে দর্শনা আমলী আদালতের বিচারক জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিপন হোসেন জামিন প্রার্থীদের জামিন নামঞ্জুর করেন। এদিন বিকালে ২৮জনকে পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা ক...
সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষক আর কোটা আন্দোলনে ভর করেছে বিএনপি: ওবায়দুল কাদের
সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে এখন শিক্ষক আর কোটা আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (৩ জুলাই) বিকেলে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ঢাকা জেলা আওয়ামী লীগ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভুয়া দলের ভুয়া কর্মসূচি। আন্দোলন আর কবে হবে? আন্দো...
প্রত্যয় স্কিমের নামে সরকার শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে: রিজভী
প্রত্যয় স্কিমের নামে সরকার শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৩ জুলাই) দুপুর ১২ টার দিকে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, শিক্ষকদের পেনশন বিরোধী প্রতিবাদকে বিএনপি সমর্থন জানায়। এই সরকার প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দ...
১২ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১২ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। বিএনপির মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন। এর আগে বিকেল সাড়ে ৫টায় হাসপাতাল ত্যাগ করেন খালেদা জিয়া। এ সময় তার গাড়ী বহরের সঙ্গে দলীয় নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে বাসা...
আজ খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সব সাংগঠনিক জেলায় বিএনপির সমাবেশ
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সব সাংগঠনিক জেলায় সমাবেশ করবে বিএনপি। কর্মসূচি সফলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। এতে কেন্দ্রীয় সিনিয়র নেতারা প্রধান অতিথি হিসাবে অংশ নেবেন।তবে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ, বরিশাল উত্তর ও দক্ষিণ, কুমিল্লা উত্তর ও দক্ষিণ, রংপুর, ফরিদপুর ও রাজশাহী জেলা (সাংগঠনিক) বাদে এ কর্...






























