মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রত্যয় স্কিমের নামে সরকার শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে: রিজভী

প্রত্যয় স্কিমের নামে সরকার শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে: রিজভী

প্রত্যয় স্কিমের নামে সরকার শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৩ জুলাই) দুপুর ১২ টার দিকে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, শিক্ষকদের পেনশন বিরোধী প্রতিবাদকে বিএনপি সমর্থন জানায়। এই সরকার প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে।

 

প্রতিবেশী ভারতের সঙ্গে চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারতের সঙ্গে রেল করিডোর চুক্তি করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে সরকার। ভারতের সঙ্গে করা এসব চুক্তি বাংলাদেশকে চিরদিনের জন্য ক্রীতদাস বানাবে। এ সময় সরকার যাই করুক, বাংলাদেশের জনগণ দিল্লির দাসত্ব মেনে নেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এদিন সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ এই যুগ্ম মহাসচিব খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঘোষিত সারাদেশের জেলা সদরের সমাবেশে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন।