মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সব সাংগঠনিক জেলায় বিএনপির সমাবেশ

আজ খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সব সাংগঠনিক জেলায় বিএনপির সমাবেশ

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সব সাংগঠনিক জেলায় সমাবেশ করবে বিএনপি। কর্মসূচি সফলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। এতে কেন্দ্রীয় সিনিয়র নেতারা প্রধান অতিথি হিসাবে অংশ নেবেন।তবে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ, বরিশাল উত্তর ও দক্ষিণ, কুমিল্লা উত্তর ও দক্ষিণ, রংপুর, ফরিদপুর ও রাজশাহী জেলা (সাংগঠনিক) বাদে এ কর্মসূচি পালন করা হবে।

 

এসব জেলার কর্মসূচি ইতোমধ্যে মহানগরের সঙ্গে পালন করা হয়েছে। একই দাবিতে শনিবার ঢাকার নয়াপল্টনে ও সোমবার বাকি সব সাংগঠনিক মহানগরে সমাবেশ করে বিএনপি।

 

জেলা সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। মানিকগঞ্জে প্রধান অতিথি হিসাবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যশোরে গয়েশ্বর চন্দ্র রায়, বগুড়ায় নজরুল ইসলাম খান, মুন্সীগঞ্জে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, কক্সবাজারে ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, লক্ষ্মীপুরে ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, রাজবাড়ীতে চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ঠাকুরগাঁওয়ে চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কিশোরগঞ্জে ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, টাঙ্গাইলে যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, নরসিংদীতে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জামালপুরে যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, পঞ্চগড়ে প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বাগেরহাটে রকিবুল ইসলাম বকুল।