মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চুয়াডাঙ্গায় কারাগারে বিএনপির ২৮ নেতাকর্মী

চুয়াডাঙ্গায় কারাগারে বিএনপির ২৮ নেতাকর্মী

বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের ২৮ জন নেতাকর্মী আদালতে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।বুধবার (৩ জুলাই) দুপুরে দর্শনা আমলী আদালতের বিচারক জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিপন হোসেন জামিন প্রার্থীদের জামিন নামঞ্জুর করেন। এদিন বিকালে ২৮জনকে পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।

 

আদালত সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দর্শনা থানার বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে পৃথক কয়েকটি মামলা হয়। এ মামলায় নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে ২৮জন নেতাকর্মী দর্শনা আমলী আদালতে জামিন আবেদন করলে তাদের জামিন নামঞ্জুর হয়।