মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কোটা আন্দোলন ও শিক্ষকদের আন্দোলনে বিএনপির কোনো ইন্ধন নেই তবে সমর্থন রয়েছে: মির্জা ফখরুল

কোটা আন্দোলন ও শিক্ষকদের আন্দোলনে বিএনপির কোনো ইন্ধন নেই তবে সমর্থন রয়েছে: মির্জা ফখরুল

কোটা নিয়ে ছাত্রদের আন্দোলন ও পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন যৌক্তিক বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৮ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এসব আন্দোলনের বিএনপির কোনো ইন্ধন নেই তবে সমর্থন রয়েছে। সরকার দুর্নীতিসহ মানুষের চিন্তা ধারা ভিন্ন দিকে নিতে এসবের সমাধান না করে জিইয়ে রাখছে।খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ও হাসপাতালে ভর্তি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন নানান রোগে আক্রান্ত। তাকে সার্বক্ষণিক ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হচ্ছে। তার উন্নত চিকিৎসা দরকার।

 

প্রধানমন্ত্রীর চীন সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকার লোনে জর্জরিত এক দেশ থেকে ঋণ নিয়ে আরেক দেশকে পরিশোধ ও অর্থনীতিকে বাঁচানোর জন্য আবারও লোন চাচ্ছে। এতে লাভ হবে না। কারণ তারা দুর্নীতি লুটপাট চালিয়ে যাচ্ছে।