মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৫:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষক আর কোটা আন্দোলনে ভর করেছে বিএনপি: ওবায়দুল কাদের

সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষক আর কোটা আন্দোলনে ভর করেছে বিএনপি: ওবায়দুল কাদের

সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে এখন শিক্ষক আর কোটা আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (৩ জুলাই) বিকেলে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ঢাকা জেলা আওয়ামী লীগ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভুয়া দলের ভুয়া কর্মসূচি। আন্দোলন আর কবে হবে? আন্দোলনে ব্যর্থ হয়ে এখন কোটা আর শিক্ষক আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি। এই পরজীবী আন্দোলন কখনো সফল হবে না। আন্দোলনের হাট ভেঙে বিএনপি পরজীবী হয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপির মনের জোর কমে গেছে। তবে বেড়েছে গলার জোর।

 

শক্তি যত কমে, মুখের বিষ তত উগ্র হয়ে ওঠে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতাদের মুখের কোনো লাগাম নেই, রাজনীতিতে বিএনপি বেপরোয়া চালক। এখন খালেদা জিয়ার বদলে বিএনপি চালায় তারেক রহমান। ফখরুলসহ বিএনপির সবাই এখন তারেক আতংকে আছে।

 

ওবায়দুল কাদের বলেন, যে দলের নেত্রী ভারত গিয়ে গঙ্গার পানির হিস্যার কথা বলতে ভুলে গিয়েছিলেন, সেই বিএনপির নেতারা এখন কোন মুখে পানি চুক্তির কথা বলেন। তিনি বলেন, বিএনপি আবার আগুন সন্ত্রাস করতে এলে খবর আছে। আন্দোলনে আপত্তি নেই, কিন্তু আগুন সন্ত্রাস ও রাস্তা বন্ধ করে সমাবেশ করলে খবর আছে।