মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৫:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপি নেতারা কোটাবিরোধী শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে : পররাষ্ট্রমন্ত্রী  

বিএনপি নেতারা কোটাবিরোধী  শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে : পররাষ্ট্রমন্ত্রী  

বিএনপি নেতারা কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের বিভ্রান্ত করে দেশে ফের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে বিএফইউজে আয়োজিত সাংবাদিক প্রীতি সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোটা বাতিলের বিষয়টি আদালতের ব্যাপার। এখানে সরকারের কিছু করার নেই।’

 

হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের পর বিএনপি নেতারা বলেছেন সরকার নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে। এবার চীন সফরের পর হয়তো বলবে চীনের কাছেও দেশ বিক্রি করা হয়েছে। মূলত বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সরকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে।’ 

 

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘জনগণকে বিভ্রান্ত করতে একের পর এক মিথ্যা কথা বলছে বিএনপি। জনগণ তাদের এই মিথ্যাচার ধরে ফেলেছে। এ কারণেই টানা চারবার নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রেখেছে দেশের মানুষ।’

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, ওমর ফারুখ ও দীপ আজাদ বক্তব্য রাখেন।