মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৫:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

১২ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

১২ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১২ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। বিএনপির মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে বিকেল সাড়ে ৫টায় হাসপাতাল ত্যাগ করেন খালেদা জিয়া। এ সময় তার গাড়ী বহরের সঙ্গে দলীয় নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে বাসা পর্যন্ত আসেন। গত ২৩ জুন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়নে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তার চিকিৎসা চলছে।

 

গত ২১ জুন মধ্যরাতে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় বিএনপির চেয়ারপারসনকে। দলের পক্ষ থেকে জানানো হয়, ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন তিনি।