বাণিজ্য — পাতা ৫
ডিসি–ইউএনও পাঠিয়ে বাজার নিয়ন্ত্রণ কঠিন, সমাধানে প্রয়োজন রাজনৈতিক সরকার: অর্থ উপদেষ্টা
জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনিক পদক্ষেপ—যেমন ডিসি বা ইউএনও পাঠানো—কার্যকরভাবে ফল দেয় না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এই সমস্যার টেকসই সমাধানের জন্য একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন, যারা নৈতিক শক্তি ও সংগঠিত কাঠামোর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে। সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত...
এনবিআর সংকট সমাধানে পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান সংকট ও কর্মকর্তাদের আন্দোলন মোকাবিলায় পাঁচ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার সন্ধ্যায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তবে কমিটিতে কারা রয়েছেন এবং এর কার্যপরিধি কী—সে...
এনবিআরের চলমান পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণে আইএমএফ
অনলাইন ডেস্ক:- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কারপ্রক্রিয়া ঘিরে উদ্ভূত পরিস্থিতি, কর কর্মকর্তাদের আন্দোলন এবং সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনার অচলাবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এনবিআর চেয়ারম্যানের সঙ্গে সংস্থাটির নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানানো হয়েছে। রোববার (২৯ জুন) বাংলাদেশের জন্য অনুমোদিত ঋণের তৃতীয় ও চতু...
অর্থ উপদেষ্টা ও এনবিআর কর্মকর্তাদের বৈঠক বৃহস্পতিবার
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভক্তির সিদ্ধান্ত ও চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের অপসারণের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল ৫টায় এনবিআরের দুই ক্যাডার—বিসিএস (কর) ও বিসিএস (কাস্টমস ও এক্সাইজ)—এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠা...
ঈদের দীর্ঘ ছুটিতে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, "ব্যবসায়ীরা তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবেন। ব্...
কালো টাকা সাদা করার বিধান পুনর্বিবেচনায় সরকার: অর্থ উপদেষ্টা
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থ বৈধ করার জন্য কোনো ঢালাও সুবিধা রাখা হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অর্থ উপদেষ্টা বলেন, “যাদের কোনো কারণে অপ্রদর্শিত অর্থ রয়েছে, তারা সেটি প্রকাশ করার একটি সী...
ধূমপায়ীদের জন্য বাজেটে দুঃসংবাদ
২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। এটি দেশের ৫৪তম বাজেট এবং বর্তমান উপদেষ্টার প্রথম বাজেট। সোমবার (২ জুন) বিকেলে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত বক্তৃতায় তিনি বাজেট উপস্থাপন করেন। বাজেট প্রস্তাবে উল্লেখযোগ্যভাবে তামাক ও তামাক...
২০২৫-২৬ বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ সোমবার দুপুর ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি ও অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে বাজেট পেশ করেন। সংসদ না থাকায় এবারের বাজেট প্রচার করা হয়েছে সম্প্রচারের মাধ্যমেই। এই বাজেট দেশের ৫৪তম এবং অন্তর্বর্তী সরকারের অধীনে অধ্যাপক ড...
৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট, ঘাটতি ২ লাখ ৬৬ হাজার কোটি
অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে রাজস্ব আহরণ বৃদ্ধি এবং ব্যয়ের কার্যকর ব্যবস্থাপনার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে বাজেট বক্তৃতা উপস্থাপন করেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। চলতি বছরের বাজেটের তুলনায় নতুন প্রস্তাবিত...
১ জুন থেকে বাজারে আসছে নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১০০০ টাকার নোট
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে আগামী ১ জুন থেকে নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১০০০ টাকার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। এসব নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। নতুন নোট প্রথম দিনে সীমিত পরিসরে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে সরবরাহ করা হবে। পরবর্তী সময়ে ঢাকার কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের শাখার মাধ্যমেও এসব নোট বিতরণের পরিকল্পনা রয়েছে। প...
বাজারে এলো আইটেলের নতুন স্মার্টফোন – CITY 100, স্মার্ট লাইফস্টাইল এখন আরও সহজলভ্য
প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য সুখবর! নির্ভরযোগ্য স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল নিয়ে এসেছে তাদের নতুন সিটি সিরিজের প্রথম স্মার্টফোন – CITY 100। অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনটির বাজারমূল্য মাত্র ১১,৯৯০ টাকা। “Super Fun, Super Strong” – এই স্লোগান নিয়ে আসা CITY 100 কেবল একটি ফোন নয়, এটি তরুণদের ডিজিটাল স্টাইল স্টেটমেন্ট। মাত্র ৭.৬৫ মিমি প্রিম...
বাংলাদেশের ঋণমান পুনর্বিবেচনার আহ্বান জানাল কেন্দ্রীয় ব্যাংক
গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থাগুলো বাংলাদেশের রেটিং কমিয়ে আনছে। এই প্রেক্ষাপটে দেশের বাস্তব অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরে রেটিং পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে অংশ নেন বিশ্বের কয়েকটি প্রধান রেটিং এজেন্সির প্রতিনিধি। ব...
ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও রপ্তানিতে প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা
ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও বাংলাদেশের রপ্তানি কমবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, "আমরা নিজেদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে খরচ কমানোর চেষ্টা করছি, যা ব্যবসায়ীদের রপ্তানি ব্যয় আরও হ্রাস করবে। একই সঙ্গে ব্যবসা সহজীকরণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।" বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্...
রোমিং সেবার বিল এবার টাকায় পরিশোধযোগ্য
বিদেশে ভ্রমণের সময় বাংলাদেশের সিম ব্যবহার করে মোবাইল রোমিং সেবার বিল এখন থেকে টাকায় পরিশোধ করা যাবে। এ সংক্রান্ত নির্দেশনা বৃহস্পতিবার দেশের সকল ব্যাংকে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবার ভ্রমণের ক্ষেত্রে একজন গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ৬ হাজার টাকা এবং প্রতি পঞ্জিকা বছরে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত বিল নেওয়া যাবে। এই...
দুই প্রকল্পে বাংলাদেশকে বিশ্বব্যাংকের সাড়ে ১০ হাজার কোটি টাকার ঋণ
চাকরি সৃষ্টি, বাণিজ্য বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে বাংলাদেশকে ৮৫ কোটি মার্কিন ডলার (প্রায় ১০,৩৭০ কোটি টাকা) ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এই অর্থ দুইটি প্রকল্পে ব্যয় হবে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে এই ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয...
প্রতি মৌসুমে হাটবারে বিক্রি হয় কোটি টাকার সুপারি
আনোয়ার সাঈদ তিতু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় প্রতি বছর সুপারি মৌসুমে কোটি কোটি টাকার সুপারি উৎপাদন হয়ে থাকে। জেলার অন্যতম বৃহৎ সুপারির হাটে বিক্রি হয় কোটি টাকার সুপারি। সরবরাহ হয়ে থাকে দেশের বিভিন্ন হাট-বাজারে। সপ্তাহে দুদিন শনি ও বুধবার বসে এই হাট। বুধবার (২৩ এপ্রিল) সকালে সরেজমিনে রাজারহাট বাজার ঘুরে দেখা...
সয়াবিন তেলের দাম বেড়ে লিটার ১৭৫ টাকা থেকে দাঁড়িয়েছে ১৮৯ টাকায়।
তিন দফা বৈঠকের পর সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বৃদ্ধি পেয়ে ১৭৫ টাকা থেকে দাঁড়িয়েছে ১৮৯ টাকায়। মঙ্গলবার (১৫ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ভোজ্যতেলের আমদানি, সরবরাহ ও বাজার পরিস্থিতি পর্যালোচন...
হা-মীম গ্রুপের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
নিউজ ডেস্ক:- বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন দেশের অন্যতম বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের টঙ্গী জোনের কারখানা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি হা-মীম গ্রুপের পোশাক কারখানায় পৌঁছান এবং প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া ও কর্মপরিবেশ ঘুরে দেখেন। এ সময় রাষ্ট্রদূত...






























