সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অর্থ উপদেষ্টা ও এনবিআর কর্মকর্তাদের বৈঠক বৃহস্পতিবার

অর্থ উপদেষ্টা ও এনবিআর কর্মকর্তাদের বৈঠক বৃহস্পতিবার

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভক্তির সিদ্ধান্ত ও চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের অপসারণের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল ৫টায় এনবিআরের দুই ক্যাডার—বিসিএস (কর) ও বিসিএস (কাস্টমস ও এক্সাইজ)—এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে সুশীল সমাজ, ব্যবসায়ী সংগঠন, অর্থনীতিবিদ ও উন্নয়ন সহযোগিরা রাজস্ব কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন কার্যক্রম আলাদা করার সুপারিশ করে আসছিলেন। সেই পরামর্শ বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকার গত ৯ অক্টোবর এনবিআর সংস্কার বিষয়ে একটি পরামর্শক কমিটি গঠন করে। কমিটির রিপোর্ট পর্যালোচনা করে গত ১৬ জানুয়ারি উপদেষ্টা পরিষদ নীতিগতভাবে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা পৃথক করার সিদ্ধান্ত দেয়।
 

এর ধারাবাহিকতায় দুই ক্যাডারের প্রতিনিধিরা বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি খসড়া অধ্যাদেশ তৈরি করে এবং তা মার্চের প্রথম সপ্তাহে এনবিআর চেয়ারম্যানের কাছে জমা দেন। পরে খসড়াটি পরিমার্জন করে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ১২ মে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়।
 

অধ্যাদেশ জারির পর এনবিআরের কর্মকর্তারা এর বিরোধিতা করে আন্দোলন শুরু করেন। এ অবস্থায় গত ২০ মে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ জন প্রতিনিধির সঙ্গে এক বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয়—সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী এনে তা বাস্তবায়ন করা হবে।
 

পরবর্তীতে ২৫ মে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। এরপর আন্দোলন স্থগিত হলেও ২২ জুন থেকে আবারও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন শুরু হয়।
 

এই প্রেক্ষাপটে অর্থ উপদেষ্টা বৃহস্পতিবার বিকেলে এনবিআরের দুই ক্যাডারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন।
 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরকার আশা করে, আলোচনার মাধ্যমে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঐকমত্যের ভিত্তিতে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা সম্ভব হবে। একই সঙ্গে এনবিআরের সকল কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব আহরণ কার্যক্রমে মনোযোগী হওয়ার এবং কর্মস্থলে অবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা।