সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রোমিং সেবার বিল এবার টাকায় পরিশোধযোগ্য

রোমিং সেবার বিল এবার টাকায় পরিশোধযোগ্য

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বিদেশে ভ্রমণের সময় বাংলাদেশের সিম ব্যবহার করে মোবাইল রোমিং সেবার বিল এখন থেকে টাকায় পরিশোধ করা যাবে। এ সংক্রান্ত নির্দেশনা বৃহস্পতিবার দেশের সকল ব্যাংকে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবার ভ্রমণের ক্ষেত্রে একজন গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ৬ হাজার টাকা এবং প্রতি পঞ্জিকা বছরে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত বিল নেওয়া যাবে। এই সীমা একজন গ্রাহকের জন্য নির্ধারিত, এমনকি তিনি একাধিক মোবাইল নম্বর বা অপারেটর ব্যবহার করলেও তা অতিক্রম করা যাবে না।
 

রোমিং সেবা গ্রহণের জন্য গ্রাহকের বৈধ ভিসা ও টিকিট থাকা বাধ্যতামূলক এবং সেবা চালু করতে হবে ভ্রমণের অন্তত এক সপ্তাহ আগে।
 

এছাড়া, মোবাইল অপারেটররা বিদেশি নেটওয়ার্ক অপারেটরদের বিল পরিশোধ করতে পারবে। তবে এ ক্ষেত্রে নির্ধারিত ব্যাংকিং নির্দেশনা মানতে হবে।
 

এর আগে বাংলাদেশি ভ্রমণকারীরা কেবল আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় রোমিং সেবার বিল পরিশোধ করতে পারতেন। এখন থেকে টাকায় পরিশোধের সুযোগ চালু হওয়ায় সেই বাধা দূর হলো।
 

ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি মোবাইল অপারেটরদের সেবা বিস্তারে সহায়ক ভূমিকা রাখবে।