সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হা-মীম গ্রুপের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

হা-মীম গ্রুপের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক:-

 

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন দেশের অন্যতম বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের টঙ্গী জোনের কারখানা পরিদর্শন করেছেন।
 

বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি হা-মীম গ্রুপের পোশাক কারখানায় পৌঁছান এবং প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া ও কর্মপরিবেশ ঘুরে দেখেন। এ সময় রাষ্ট্রদূত জ্যাকবসন পোশাক শিল্পে উচ্চমানের আমেরিকান তুলা ব্যবহারের সম্ভাবনা এবং এর গুণগত মান নিয়ে আলোচনা করেন।
 

পরিদর্শনকালে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ, পরিচালক সাজিদ আজাদ, টঙ্গী জোনের প্রধান পরিচালন কর্মকর্তা আখতারুজ্জামান, মার্চেন্ডাইজিংয়ের নির্বাহী পরিচালক গরিমা শ্রীভাস্তাব, বিক্রমজিৎ সিংসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের লেবার অ্যাটাচে লুনা খান, কমার্শিয়াল অ্যাটাচে জন ফে, এগ্রিকালচার অ্যাটাচে সারা গিলেস্কি এবং লেবার স্পেশালিস্ট সাইফুজ্জামান মেহরাব।