সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সরকার ৬ লাখ টন চাল ও গম আমদানি করবে

সরকার ৬ লাখ টন চাল ও গম আমদানি করবে

সরকার দ্রুত সময়ে ৩ লাখ টন চাল এবং ৩ লাখ টন গম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে দরপত্র দাখিলের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১৫ দিনে নামানোর প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি।
 

আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
 

বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ঝুঁকিবিহীনভাবে চাল সংগ্রহ নিশ্চিত করতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৩ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয় প্রস্তাব দিয়েছে, পত্রিকা বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে দরপত্র দাখিলের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণ করা হবে।
 

একইভাবে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৩ লাখ টন গম আমদানির প্রস্তাবও বৈঠকে অনুমোদন পেয়েছে।
 

বৈঠকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়িত ‘হোস্ট অ্যান্ড এফডিএমএন এনহ্যান্সমেন্ট অব লাইভস থ্রু ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (হেল্প)’ের হেল্প/ইউএন-১ প্যাকেজ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদনও দেওয়া হয়।
 

প্রকল্পটির আওতায় কক্সবাজারে দুর্যোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, এফডিএমএন এবং স্থানীয় সম্প্রদায়ের প্রবেশাধিকার ও নিরাপত্তা উন্নত করা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৩৬৩ কোটি টাকা।