সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঈদের দীর্ঘ ছুটিতে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

ঈদের দীর্ঘ ছুটিতে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
 

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 

অর্থ উপদেষ্টা বলেন, "ব্যবসায়ীরা তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবেন। ব্যাংকের কোন কোন দিন খোলা থাকবে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে নির্দেশনা দিয়েছে। কোরবানির গরুর হাট পরিচালনার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।"
 

তিনি আরও বলেন, "অন্যান্য অনেক দেশে ঈদের সময় আরও দীর্ঘ ছুটি দেওয়া হয়। আমাদের দেশের এই সরকারি ছুটিও অর্থনীতিতে কোনো বড় ধরনের বিরূপ প্রভাব ফেলবে না।"
 

প্রসঙ্গত, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হচ্ছে টানা ১০ দিনের ছুটি, যা শেষ হবে ১৪ জুন।