সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

১ জুন থেকে বাজারে আসছে নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১০০০ টাকার নোট

১ জুন থেকে বাজারে আসছে নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১০০০ টাকার নোট

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে আগামী ১ জুন থেকে নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১০০০ টাকার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। এসব নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। নতুন নোট প্রথম দিনে সীমিত পরিসরে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে সরবরাহ করা হবে। পরবর্তী সময়ে ঢাকার কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের শাখার মাধ্যমেও এসব নোট বিতরণের পরিকল্পনা রয়েছে।
 

প্রতিবছর ঈদের আগে নতুন নোট ছাড়ার রেওয়াজ থাকলেও, গত রমজানে তা থেকে বিরত ছিল কেন্দ্রীয় ব্যাংক। বঙ্গবন্ধুর ছবি সংবলিত নোট নিয়ে বিতর্কের জেরে পুরোনো ডিজাইনের টাকা বাজারে ছাড়াও বন্ধ রাখা হয়। এমনকি ব্যাংকগুলোর কাছে মজুদ থাকা নতুন নোটও বাজারে ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
 

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, এবার ঈদের আগে শুধু ২০, ৫০ ও ১০০০ টাকার নোটই নতুন ডিজাইনে আসছে। বাকি মূল্যমানের—৫, ১০, ১০০, ২০০ ও ৫০০ টাকার—নতুন নোট ছাপা হবে ঈদের পর।
 

নতুন নোট এবং নতুন ডিজাইন—দুইয়ের সমন্বয়ে সাধারণ মানুষের মাঝে ইতিমধ্যেই কৌতূহল ও আগ্রহ সৃষ্টি হয়েছে।