বাংলাদেশ — পাতা ৪৫
চুকনগর গণহত্যার ৫৫ বছর: সাক্ষী ভদ্রা নদী, ইতিহাসের নীরব অধ্যায়
অনলাইন ডেস্ক ডুমুরিয়া (খুলনা), ২০ মে — বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ভয়াবহতম ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত চুকনগর গণহত্যার ৫৫তম বার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার এলাকায় সংঘটিত হয় এক নজিরবিহীন হত্যাযজ্ঞ, যার সাক্ষী হয়ে আছে পাশ দিয়ে প্রবাহিত ভদ্রা নদী। ‘জেনোসাইড’ শব্দটির উৎপত্তি গ্রিক “জেনোস” (জাতি/উপজাত...
১৭ বছরে স্বাস্থ্যখাতে সরঞ্জাম কেনা হয়নি
দেশের হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে আগামী বাজেটে স্বাস্থ্যখাতে অতিরিক্ত ১ শতাংশ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বাজেট অনুমোদিত হলে ধাপে ধাপে দেশের বিভিন্ন হাসপাতালকে আধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত করা হবে। বুধবার দু...
হজযাত্রীদের অতিরিক্ত রোদ এড়িয়ে চলার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের
দেশের হজযাত্রীদের তীব্র রোদ ও অতিরিক্ত গরমে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এই সতর্কতা জারি করা হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজযাত্রীদের সুস্থ রাখতে গরমের সময় প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং দীর্ঘক্ষণ রোদে অবস্থান এড়িয়ে চলা উচিত। এতে আরও বলা হয়,...
আপিল নিষ্পত্তির আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত
আপিল বিভাগে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা করায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। বুধবার সকালে বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে এ সংক্রান্ত প্রজ্ঞাপন উপস্থাপন করা হলে আদালত রাষ্ট্রপক্ষের উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘এটি কীভাবে সম্ভব?’ পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে দায়ের করা রিটের আইনজীবী শিশির মনির বলেন, মামলার...
সাবেক রাষ্ট্রপতির স্ত্রীকে দুই বছরের কারাদণ্ড
ঢাকার আদালতে ফ্ল্যাট হস্তান্তর সংক্রান্ত এক মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদ-কে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ রায় ঘোষণা করেন। মামলাটি গুলশান থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে বিচারিক প্রক্রিয়ায় আসে। আদালত সূত্রে জানা যায়, ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়ার অভিযোগে দ...
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ড ঘিরে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন তার বাবা আবদুল হান্নান মোল্লা। তিনি সরাসরি গণমাধ্যমের সামনে বিচারব্যবস্থা নিয়ে অনাস্থা ও হতাশার কথা জানান। তিনি বলেন, আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই। রামিসার বাবা বলেন, ‘আপনারা বিচার ক...
হামে শিশুমৃত্যু: তদন্ত কমিশন গঠনে হাইকোর্টের রুল
দেশে হামের সংক্রমণ বৃদ্ধি ও এতে শিশুমৃত্যুর ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কেন তদন্ত কমিশন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই রুল জারি করেন। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছেন। রুলের...
লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় রায় ঘোষণা করেছেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মোট ১৮ জন আসামির মধ্যে ৪ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ৫ জনকে খালাস দিয়েছেন বিচারক। বুধবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায়...
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, 'শৃঙ্খলার সামান্য ঘাট...
খাগড়াছড়িতে পাহাড়ী ছাত্র পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। “পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে জুম্ম ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার এ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বে...
টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
রাজশাহীর বিভিন্ন এলাকায় জরুরি উন্নয়নকাজ শুরু হয়েছে। এ কারণে আজ বুধবার জেলার নির্দিষ্ট কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্...
বাংলাদেশ দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। বুধবার সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারায় টাইগাররা। এর আগে মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানে জিতেছিল বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জ...
অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখা হবে না : ডিএমপি কমিশনার
রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘অপরাধী যেই হোক, তার রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না।’ বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে...
ঈদের ছুটিতে হাসপাতালগুলোয় স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৮ নির্দেশনা
পবিত্র ঈদুল আজহার ছুটিতে দেশের হাসপাতালগুলোয় জরুরি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন রাখতে ১৮ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে এই নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা...
পাঁচ জেলায় ঝড়ের আশঙ্কা
দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার ১৯ মে রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা পূর্বাভাস অনুযায়ী, রাজ...
ঈদ ঘিরে সক্রিয় জাল চক্র
ঈদের ব্যস্ততাকে পুঁজি করে প্রতিবছরই সক্রিয় হয়ে ওঠে জাল টাকা প্রস্তুতকারী ও সরবরাহকারী চক্র। ঈদ বাজারে যখন অর্থের লেনদেন বহুগুণ বেড়ে যায়, তখন অসাধু ব্যবসায়ীরা এই সুযোগটি কাজে লাগিয়ে বাজারে ছড়িয়ে দেয় বিপুল পরিমাণ নকল নোট। বিশেষ করে শেষ মুহূর্তের কেনাকাটা, গরুর হাট এবং ভিড়ভাট্টা পূর্ণ স্থানগুলোকেই তারা প্রতারণার প্রধান ক্ষেত্র হিসেবে বেছে নেয়। খুব স...
মেটায় বড় ছাঁটাই শুরু, চাকরি হারাচ্ছেন প্রায় ৮ হাজার কর্মী
এনডিটিভি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান Meta Platforms বড় পরিসরে কর্মী ছাঁটাই কার্যক্রম শুরু করেছে। বুধবার থেকে ধাপে ধাপে প্রায় ৮ হাজার কর্মীকে ছাঁটাই করা হচ্ছে, যা কোম্পানিটির মোট কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশ। একই সঙ্গে আরও প্রায় ৭ হাজার কর্মীকে নতুন দায়িত্বে স্থানান্তর করা হচ্ছে, যেখানে মূল গুরুত্ব দেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা...
এক শনিবারের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের জন্য ২৩ মে শনিবার এবং ২৪ মে রোববার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়ে...






























