মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০৭:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:

 

গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ আরিফ খান ও সাব্বির হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
 

বুধবার (২০ মে) গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার ৮ নম্বর বোয়ালী ইউনিয়নের নসরতপুর গ্রামের পুলিশ লাইন্সের দক্ষিণ গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 

জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোতাল্লেব হোসেন জানান, জেলা পুলিশ সুপার জসিম উদ্দিনের নির্দেশনায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে।
 

গ্রেফতারকৃত আরিফ খান (২৬) গাইবান্ধা সদর উপজেলার সুপারিরভিটা গ্রামের রজ্জব আলী খানের ছেলে এবং সাব্বির হোসেন (১৮) একই উপজেলার বেড়াদাঙ্গা গ্রামের ভুট্টু মিয়ার ছেলে।
 

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।