মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০৮:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হজযাত্রীদের অতিরিক্ত রোদ এড়িয়ে চলার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

হজযাত্রীদের অতিরিক্ত রোদ এড়িয়ে চলার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

দেশের হজযাত্রীদের তীব্র রোদ ও অতিরিক্ত গরমে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এই সতর্কতা জারি করা হয়েছে।

 

বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজযাত্রীদের সুস্থ রাখতে গরমের সময় প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং দীর্ঘক্ষণ রোদে অবস্থান এড়িয়ে চলা উচিত।

 

এতে আরও বলা হয়, চলাচলের সময় ছায়াযুক্ত পথ ব্যবহার, সম্ভব হলে যানবাহন ব্যবহার, এবং মাথা ঢেকে রাখা বা ছাতা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি শরীরের পানিশূন্যতা রোধে নিয়মিত পানি পান করতে বলা হয়েছে।

 

মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়ভাবে হজ পালনের জন্য অতিরিক্ত গরমের সময় রোদে হাঁটা থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। হজযাত্রীদের সচেতন করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে নিয়মিত প্রচারণাও চালানো হচ্ছে।