মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০৮:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়ায় ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

পটিয়ায় ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্রগ্রাম:

 

দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২০ মে) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।
 

পটিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় কর্মকর্তা-কর্মচারী, সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় “গতি, সেবা, ত্যাগ” মূলমন্ত্র সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। তিনি বলেন, অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতির মাধ্যমে দুর্ঘটনা এবং ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া। শোভাযাত্রায় প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন লিডার তপু বড়ুয়া।
 

আয়োজকরা জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হচ্ছে অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জানমাল রক্ষায় করণীয় বিষয়ে জনগণকে সচেতন করা।
 

ফায়ার সার্ভিস সদস্যরা বলেন, দুর্ঘটনার পর প্রতিক্রিয়া দেখানোর চেয়ে দুর্ঘটনা প্রতিরোধে আগাম সতর্কতা ও সচেতনতা সবচেয়ে কার্যকর। এ সময় পথচারীদের মাঝেও সচেতনতামূলক বার্তা বিতরণ করা হয়।