মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০৭:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খাল ও নদী খননের মাধ্যমে ভূমিকম্প মোকাবেলার আহ্বান প্রধানমন্ত্রীর

খাল ও নদী খননের মাধ্যমে ভূমিকম্প মোকাবেলার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা প্রেস প্রতিবেদক:

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খাল ও নদী খননের মাধ্যমে ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় কার্যকর প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, খাল ও নদীর সঙ্গে ভূমিকম্পের সম্পর্ক রয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি।
 

বুধবার গাজীপুরের টঙ্গীর সাতাইশ ধরপাড়া এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন একটি গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

প্রধানমন্ত্রী বলেন, ভূগর্ভস্থ পানি অতিরিক্ত হারে উত্তোলনের ফলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। খাল ও নদী পুনঃখনন এবং বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি সংরক্ষণ করা হলেও আগামী ২০ বছরেও ভূগর্ভস্থ পানির স্বাভাবিক পুনঃসংস্থান সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।
 

তিনি আরও বলেন, নিরাপদ পানি নিশ্চিত করতে পদ্মা ব্যারাজের পাশাপাশি তিস্তা ব্যারাজ প্রকল্পেও গুরুত্ব দেওয়া হবে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য অবকাঠামো নির্মাণ বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, খাল খনন কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

প্রধানমন্ত্রী বলেন, খাল খনন কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং দেশের পরিবেশ ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এতে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন, মন্ত্রণালয়ের সচিব এবং অধিদপ্তরের মহাপরিচালক।
 

অনুষ্ঠান শেষে গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।