সর্বশেষ সংবাদ — পাতা ৩০
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় অগ্রাধিকার প্রকল্প হিসেবে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্ব দিয়ে এসেছে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে নদীর পানিপ্রবাহ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬...
সোনার গহনার দাম কমল ৩২৬৬ টাকা
দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টা থেক...
মাধবপুরে প্রকাশ্যে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ, রাজস্ব হারাচ্ছে সরকার
মো. নাজিমুল হাসান (নাজির),মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী একটি সিন্ডিকেট প্রশাসনের চোখের সামনেই সরকারি অনুমোদন ছাড়াই সোনাই নদী, বিভিন্ন ছড়া ও পাহাড়ি এলাকা থেকে দিন-রাত বালু উত্তোলন করে বিক্রি করছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত...
সব মাধ্যমিকে বৃক্ষরোপণ কর্মসূচি, দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশের মাধ্যমিক পর্যায়ের সব স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে সরকার। সোমবার (২৯ জুন) দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচি উদ্বোধন করবেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (২৮ জুন) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা এবং প্রতিজন শি...
এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে: ডা. মিতু
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোট থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডা. মাহমুদা আলম মিতু এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। এমপি হওয়ার পর নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন এই নেত্রী। তিনি লিখেছেন, সংসদ সদস্য হওয়ার পর আমার মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে। রোববার (২৮ জুন) দিবাগত মধ্যরাতে সামাজিক মাধ্যম নিজের ফেসবুক পোস্টে...
হরমুজ সংকট নিয়ে মঙ্গলবার দোহায় বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সৃষ্ট সাম্প্রতিক উত্তেজনা প্রশমনে আলোচনার পথে এগোতে নীতিগতভাবে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ প্রেক্ষাপটে আগামী মঙ্গলবার কাতারের দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক নৌযান চলাচল স্বাভাবিক রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হ...
দেশের রিজার্ভের পরিমাণ জানাল কেন্দ্রীয় ব্যাংক
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩১ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৮ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩১৪ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩৬ দশমিক ৩১ বিলিয়ন ডলার।...
২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ আজ
মাধ্যমিক স্তরের শিক্ষায় উদ্ভাবন, বিজ্ঞানচর্চা, উদ্যোক্তা তৈরির মানসিকতা এবং পরিবেশ সচেতনতা বাড়াতে আজ (২৯ জুন) দেশব্যাপী দুটি বড় কর্মসূচি বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর অংশ হিসেবে একদিকে জাতীয় পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনের আয়োজন করা হয়েছে, অন্যদিকে দেশের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একয...
মুখে ইসলামের কথা বললেও জামায়াতের ইশতেহারেও ইসলাম নেই
জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী ইশতেহার নিয়ে কঠোর সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, মুখে ইসলামের কথা বলা হলেও দলটির ৯৩ পৃষ্ঠার নির্বাচনী ইশতেহারের কোথাও শরিয়া আইন, ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ ব্যবস্থা কিংবা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার কোনো অঙ্গীকার নেই। রোববার জাতীয় সংসদের বাজেট অধিবে...
দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা
দেশের ১১ জেলার ওপর দিয়ে সোমবার (২৯ জুন) দুপুর ১টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার ভোরে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়...
কানাডা-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু নকআউট পর্ব
গ্রুপ পর্বের সব উত্তেজনা ও সমীকরণের অবসান ঘটিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হয়েছে কানাডা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে। সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। শেষ ষোলোর এই লড়াইয়ে হারলেই বিদায়-এমন সমীকরণ সামনে রেখে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে মাঠে নেমেছে কানাডা ও দক্ষিণ আফ্রিকা। দ...
মায়ানমার-বাংলাদেশ সীমান্তে ভূমিকম্প
মায়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৮ জুন) রাত ৯টা ৫৩ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রাত ৯টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মায়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। তিনি আরও জানান, ঢাকার ভূমিকম্প পর্যব...
গোল্ডেন বুটের দৌড়েও সবার উপরে মেসি
জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে গোল করে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। একই সঙ্গে গোল্ডেন বুট জয়ের লড়াইয়েও সবচেয়ে এগিয়ে রয়েছেন তিনি। এবারের আসরে এখন পর্যন্ত মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬। তার ঠিক পেছনেই ৪টি করে গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্...
আলী বাজার বণিক কমিটির নির্বাচনে সভাপতি জাফর, সম্পাদক টুটুল ও ক্যাশিয়ার আপন নির্বাচিত
আজিজুর রহমান,নোয়াখালীঃ নোয়াখালীর হাতিয়া উপজেলার আলী বাজার বণিক কমিটির নির্বাচনে সভাপতি পদে হরিণ প্রতীক নিয়ে ৮০ ভোট পেয়ে মো. জাফর উল্যাহ নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আফসার উদ্দিন পেয়েছেন ৪১ ভোট। সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীক নিয়ে ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামশেদুল ইসলাম টুটুল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিজুর রহমান দুলাল পেয়ে...
পটিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, ৫৬ হাজার শিশাকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তৈয়ব। এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল কর্মকর্ত...
দেশের ৮ জেলার ওপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ
ঢাকা প্রেস প্রতিবেদক দেশের টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববার প্রকাশিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিম...
১৪ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে তিন যুবক
মো. হারুন অর রশিদ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ইজলামারী ভন্দুরচর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের চেষ্টার শিকার তিন যুবক টানা ১৪ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। বিজিবি ও বিএসএফ উভয় পক্ষের নজরদারিতে থাকলেও তাদের ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো সমা...
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলে ক্যাডার ১৩২০ ও নন-ক্যাডারে ২০১ জন মনোনীত
৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (২৮ জুন) এই ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ সর্বমোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন প্রদান করা হয়েছে। পিএসসি সূত্রে...






























