রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৪:৫০:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

আগামী জুলাই মাসেও ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম পরিবর্তন করা হচ্ছে না। ফলে জুন মাসে কার্যকর থাকা মূল্যহারই আগামী মাসজুড়েও বহাল থাকবে।   মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   সরকারের এ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার...



কত টাকা আয় করলে দিতে হবে না কর?

জাতীয় সংসদে অর্থবিল-২০২৬ পাস হয়েছে। বিলটি চূড়ান্ত অনুমোদনের আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত দুটি সিদ্ধান্ত হলো, ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করা এবং ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব থেকে সরে আসা।   সোমবার (২৯ জুন) কণ্ঠভোটে অর্থবিল পাস হওয়ার আগে সংসদে দীর্ঘ...


‘বিয়ের গয়না স্ত্রীর একক সম্পত্তি, স্বামী বা শ্বশুরবাড়ির কোনো অধিকার নেই’

বিয়ের সময় কনের মা-বাবা ও আত্মীয়-স্বজনের দেওয়া সোনার গয়নার মালিকানা সম্পূর্ণভাবে স্ত্রীর—এমন গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্টভাবে বলেছেন, স্বামী বা তার পরিবারের কোনো সদস্য এসব গয়নার ওপর আইনগত অধিকার দাবি করতে পারবেন না।   মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ডন জানায়, সুপ্রিম কোর্টের বিচারপতি শাকিল আহমেদ রায়ে উল্লেখ করেন,...


আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে

সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেছেন, ঋণখেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায় মাইলফলক হয়ে থাকবে।   মঙ্গলবার সকালে রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।   শিশির মনির বলেন, এটা প্রমাণিত হয়েছে, ঋণখেলাপি হলে প্রার্থী হতে পারবেন না।


ঋণ খেলাপির দায়ে এমপি হিসেবে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

ঢাকা প্রেস প্রতিবেদক   ঋণ খেলাপির কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন থেকে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।   রায়ের ফলে আসলাম চৌধুরীর নির্বাচনের ফলাফল প্রকাশের আর কোন...


ইনুর মামলার রায় আজ, সরাসরি দেখবে দেশবাসী

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ মঙ্গলবার। আর এ রায়ের কার্যক্রম সরাসরি দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনে।   গতকাল সোমবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আ...


তিস্তা নিয়ে দিল্লির দাদাগিরির কড়া জবাব চীনের

বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের অযাচিত নাক গলানো ও আপত্তির মুখে এবার চরম চপেটাঘাত করল চীন। বেইজিংয়ের সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ ও চীনের এই যৌথ উন্নয়নমূলক উদ্যোগ সম্পূর্ণ স্বাধীন। এতে তৃতীয় কোনো দেশের (ভারত) প্রভাব খাটানো বা বাধা দ...


সিলেটে পৌঁছেছে কাতারে নিহত পাঁচ প্রবাসীর লাশ

সিলেটে পৌঁছেছে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর লাশ। মঙ্গলবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লাশগুলো পৌঁছায়।   গত ২১ জুন রবিবার সকালে কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হন।   নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের আব্দুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আ...


হজ শেষে ফিরেছেন ৭৭০৬৯ বাংলাদেশি

পবিত্র হজ পালন শেষে সোমবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ২১১টি ফিরতি ফ্লাইটে ৭৭ হাজার ৬৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৭২ হাজার ৬১০ জন হাজি দেশে ফিরেছেন।   এ বছর হজ করতে গিয়ে মোট ৫৫ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মৃত্...


উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলে টানা ভারী বৃষ্টির প্রভাবে দেশের একাধিক নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে কুড়িগ্রামের দুধকুমার নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে গেছে। একই সঙ্গে তিস্তা, সুরমা, কুশিয়ারা ও যাদুকাটা নদীর পানিও বিভিন্ন স্থানে সতর্কসীমার কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী কয়েক দিনে উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলার নিম্না...


টাইব্রেকারের নাটকীয়তায় জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বিশ্বকাপের নকআউট পর্বে জমে ওঠা লড়াইয়ের শেষ হাসি হেসেছে প্যারাগুয়ে। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় থাকা ম্যাচে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দলটি। আর স্নায়ুচাপের এই লড়াইয়ে হেরে বিদায় নিতে হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে।   বোস্টনের ম্যাচে শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখ...


২৪ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপে দুর্দান্ত প্রত্যাবর্তন ব্রাজিলের

বিশ্বকাপের মঞ্চে ২৪ বছর পর প্রথমার্ধে পিছিয়ে থেকেও ম্যাচ জয়ের কীর্তি গড়েছে ব্রাজিল। জাপানের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের ম্যাচে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল।   হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ছন্দে ছিল জাপান। শৃঙ্খলাবদ্ধ রক্ষণ এবং দ্রুতগতির আক্রমণে ব্রাজিলকে চাপে রাখে ‘...


ক্যাসিমিরোর গোলে ম্যাচে ফিরল ব্রাজিল

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে জাপানের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। ৫৬ মিনিটে ক্যাসিমিরোর গোলে ১-১ সমতায় ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।   এর আগে ২৯ মিনিটে জাপানকে এগিয়ে দেন সানো। হাইড্রেশন ব্রেকের পরপরই মাঝমাঠে দানিলোর ভুলের সুযোগ কাজে লাগিয়ে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া...


সরকারি সেবার ডিজিটাল রূপান্তর

দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা আরও দ্রুত, স্বচ্ছ এবং ঝামেলাহীনভাবে পৌঁছে দিতে এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সামাজিক সুরক্ষা, রাজস্ব ব্যবস্থাপনা ও বিনিয়োগ সেবাসহ নাগরিক জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে এখন চলছে দ্রুতগতির ডিজিটাল রূপান্তর। জাতীয় বাজেট ২০২৬-২৭ এবং বিভিন্ন খাতভিত্তিক সরকারি কর্মপরিকল্পনায় এই রূপান্তর...


হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪৫ জন। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।   সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।   বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪ জনকে সন্দেহজনক হামরোগী হিসেবে শনাক্ত...


প্রাথমিকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চতুর্থ শ্রেণি থেকে জাতীয় পাঠ্যক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ লক্ষ্যে মাঠের প্রাপ্যতা নিশ্চিতসহ একগুচ্ছ নির্দেশনা জারি করা হয়েছে।   রোববার (২৮ জুন) অধিদপ্তরের সেকশন-২ থেকে জারি করা এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।   আদেশে বলা হয়েছে, প্রাথমি...


জাবির বহিষ্কৃত শিক্ষার্থী ইনিসীকে মাস্টার্স পরীক্ষায় অংশ নিতে হাইকোর্টের নির্দেশ

ঢাকা প্রেস প্রতিবেদক   দুই বছরের জন্য বহিষ্কৃত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সানজিদা আমীর ইনিসীকে মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।   সোমবার বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে...


দেশজুড়ে অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ভোগান্তি, অভিযোগ জানাবেন যেভাবে

চলতি জুন মাসে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ বা নির্ধারিত হটলাইনে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।   সোমবার বিদ্যুৎ, জ্বালা...