নির্বাচিত সংবাদ — পাতা ৬
রাজিবপুর মডেল প্রেস ক্লাবের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি মোখলেছুর রহমান, সম্পাদক জিয়াউর রহমান (জিয়া)
মো: ওসমান গনি, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সাংবাদিকদের সংগঠন রাজিবপুর মডেল প্রেস ক্লাব-এর আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) প্রকাশিত এক স্মারকের মাধ্যমে নবগঠিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে মো. মোখলেছুর রহমান সভাপতি, মো. জিয়াউর রহমান (জিয়া) সাধারণ সম্পাদক এবং মো. আল আমিন সাংগঠনি...
হঠাৎ বন্যায় চট্টগ্রামের কৃষি ও মৎস্যখাতে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা
চট্টগ্রাম প্রতিনিধি: কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় চট্টগ্রামের কৃষি ও মৎস্যখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা মৎস্য অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাব অনুযায়ী, জেলার ১৫৩টি ইউনিয়নে প্রায় ১০ হাজার পুকুর ও চিংড়ি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ১৪ হাজার হেক্টরেরও বেশি কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। বৃষ্টি...
পটিয়ায় টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত: ভেসে গেছে পুকুরের মাছ ও কৃষি সম্পদ
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্রগ্রাম : দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার ৮ ইউনিয়নসহ পৌরসভার ৯ ওয়ার্ডের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অর্ধ লক্ষাধিক মানুষ নানা ভাবে পানিবন্দি হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছে।এছাড়া ও উপজেলার শত শত একর জমির আমন ব...
দাউদকান্দি মডেল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. শাজেদুল ইসলাম পলাশ
ডেস্ক নিউজ, ঢাকা প্রেস: কুমিল্লার দাউদকান্দি মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. শাজেদুল ইসলাম পলাশ। তিনি ৫ জুলাই আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি দাউদকান্দি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ক...
আলী বাজার নির্বাচিত বণিক কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত
আজিজুর রহমান,নোয়াখালীঃ নোয়াখালীর আলী বাজার বণিক কমিটির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, ক্যাশিয়ার এবং সাধারণ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির প্রধানসহ কমিটির অন্যান্য সদস্য, নির্বা...
পটিয়ায় পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪ লাখ টাকার মাছের পোনা নিধন
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দারখীল এলাকায় একটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকার মাছের পোনা নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন শওকত আকবর মুন্না নামে এক ব্যাংক কর্মকর্তা। ভুক্তভোগীর দাবি, গত ৫ জুলাই (রোববার) সন্ধ্যা ৭টার পর কোনো এক সময়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে...
অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্তে সহায়তা চাইল বাড্ডা থানা পুলিশ
ঢাকা প্রেস প্রতিনিধি রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকার একটি খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্তে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে বাড্ডা থানা পুলিশ। পুলিশ জানায়, গত ১৬ জুন (মঙ্গলবার) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বাড্ডা থানাধীন ৪১ নম্বর সাতারকুল ওয়ার্ডের ইয়াছিন নগর খালের কচুরিপানার মধ্যে থেকে অর্ধগলিত অবস্থায় এক অ...
মুরাদনগরে ধারালো অস্ত্রসহ কথিত মাদকসেবী আটক, সহযোগী পলাতক
মুরাদনগর উপজেলা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার নগরপাড়া গ্রামে ধারালো অস্ত্রসহ এক কথিত মাদকসেবীকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ২৩ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তি উপজেলার গুনজুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত জামশেদ মিয়ার ছেলে। এ সময় তার সঙ্গে আরও একজন সহযোগী থাকলেও তিন...
ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
ডেস্ক নিউজ, ঢাকা প্রেস: জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট (UNCOPS V)-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই দিনব্যাপী এই সম্মেলন আগামী ৭ ও ৮ জুলাই অনুষ্ঠিত হবে। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অধিবেশ...
মুরাদনগর ভেঙে গঠিত হলো নতুন বাঙ্গরা উপজেলা, এলাকায় আনন্দ-উচ্ছ্বাস: প্রশংসায় ভাসছে ধর্মমন্ত্রী
ঢাকা প্রেস প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার দীর্ঘদিনের প্রশাসনিক পুনর্বিন্যাসের দাবির পরিপ্রেক্ষিতে ১০টি ইউনিয়ন নিয়ে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে নতুন বাঙ্গরা উপজেলা। সম্প্রতি প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হলে বাঙ্গরা ও মুরাদনগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। জানা গেছে, মুরাদন...
সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে আসা সুখরঞ্জন বালীকে গুমের মামলায় সাবেক এএসপি কারাগারে
ডেক্স নিউজ, ঢাকা প্রেস: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে সুখরঞ্জন বালীকে অপহরণ ও গুমের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন। এর আগে...
মাদারগঞ্জে ৯ বছর ধরে বন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঠদান ছাড়াই বেতন-ভাতা নেওয়ার অভিযোগ
মো. আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় নয় বছর ধরে নিয়মিত পাঠদান কার্যক্রম বন্ধ থাকার পরও শিক্ষকরা সরকারি বেতন-ভাতাসহ সব ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করছেন—এমন অভিযোগ উঠেছে। উপজেলার ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়নের পশ্চিম সুখনগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে এ অভিযোগ সামনে এ...
শিক্ষক-কর্মচারী সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, দুর্দশায় মুরাদনগর ডি.আর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
সফিকুল ইসলাম,কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার একমাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মুরাদনগর দূর্গারাম (ডি.আর) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে শিক্ষক ও কর্মচারী সংকটে ভুগছে। গুরুত্বপূর্ণ একাধিক পদ বছরের পর বছর শূন্য থাকায় বিদ্যালয়টির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একসময় ফলাফল ও সুনামের জন্য পরিচিত প্রতিষ্ঠান...
এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা, অটোগ্যাসও সস্তা
ঢাকা প্রেস প্রতিবেদক ভোক্তা পর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম উল্লেখযোগ্য হারে কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১৬ টাকা ৫৩ পয়সা কমিয়ে ৭০...
মির্জা গালিব লিখেছিলেন—“আমি সেই পথেও একা হেঁটেছি, যেখানে আমার পাশে একজন মানুষের খুব প্রয়োজন ছিল।”
মো: আমিনুল ইসলাম (কলামিস্ট): মির্জা গালিব লিখেছিলেন— “আমি সেই পথেও একা হেঁটেছি, যেখানে আমার পাশে একজন মানুষের খুব প্রয়োজন ছিল।” আজ এই কথাটির গভীরতা যেন নতুন করে উপলব্ধি করছি। জীবনের এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছি, যেখানে চারপাশে অনেক মুখ থাকলেও পাশে কাউকে খুঁজে পাওয়া যায় না। মানুষকে অনেক সময় মরুভূমির মরীচিকার মতো মনে হয়। দূর থেকে মনে হয়, এই বুঝি ছ...
রৌমারীতে ৪০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
মো. হারুন অর রশিদ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন উপজেলার ঝুনকির চর এলাকার বাসিন্দা মো. আব্দুল হান্নান (৩৬) ও মো. হাসমত আলী (৩০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাইটকামারী এলাকার একটি পুকুরপাড়ে অভিযান পরিচালন...
কুমিল্লায় বিএনপি নেতার মানহানি মামলায় সাংবাদিক মাহবুব আলম আরিফ গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে বিএনপির এক নেতার দায়ের করা মানহানি মামলায় সাংবাদিক মাহবুব আলম আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের প্রায় ২৪ ঘণ্টা পরও তাকে আদালতে হাজির না করায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে উপজেলার গাইঢুলি এলাকা থেকে মুরাদনগর থানা পুলিশ তাকে গ্রেপ্ত...
দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম
ঢকা প্রেস প্রতিবেদক টানা দুই দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুসের নতুন মূল্যতালিকা...






























